ট্রাম্প প্রশাসনের নতুন বিধির বিরুদ্ধে মামলার ঘোষণা মামদানির

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য কার্যকর হতে যাওয়া নতুন ‘পাবলিক চার্জ’ বিধির বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তার অভিযোগ, নতুন এই বিধি কার্যকর হলে সরকারি অর্থায়নে পরিচালিত বিভিন্ন সহায়তা কর্মসূচি গ্রহণকারী অভিবাসীদের গ্রিন কার্ডের আবেদন প্রত্যাখ্যানের সুযোগ তৈরি হবে।
বিজ্ঞাপন
সোমবার (১৪ সেপ্টেম্বর) ট্রাম্প প্রশাসনের নতুন বিধির বিরোধিতা করে মামলা করার ঘোষণা দেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। নিউইয়র্কের নেতৃত্বে এই আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
নিউইয়র্ক সিটির কর্মকর্তারা বলছেন, নতুন ফেডারেল ‘পাবলিক চার্জ’ বিধিতে প্রয়োজনীয় স্পষ্ট সংজ্ঞা ও সুরক্ষামূলক নির্দেশনার ঘাটতি রয়েছে। তাদের ভাষায়, এটি অভিবাসী পরিবারগুলোর ওপর একটি আঘাত হিসেবে কাজ করবে।
তবে, নতুন বিধি জারির বিষয়ে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির যুক্তি, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হতে যাওয়া এই বিধির উদ্দেশ্য হলো অভিবাসীরা যাতে স্বাবলম্বী হন এবং করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার ওপর নির্ভরশীল না হন, তা নিশ্চিত করা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
কোনো ব্যক্তি সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন কি না—সেই সিদ্ধান্ত নেওয়ার সময় অভিবাসন কর্মকর্তারা বয়স, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, আর্থিক পরিস্থিতি, শিক্ষা এবং দক্ষতার মতো বিষয়গুলোও বিবেচনা করতে পারবেন।
এই নীতির ফলে সরকারি সহায়তা গ্রহণকারী প্রত্যেক অভিবাসীর গ্রিন কার্ডের আবেদন বা ভিসা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যান করা হবে না; বরং অভিবাসন কর্মকর্তারা প্রতিটি আবেদনকারীর সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করবেন বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
নিউইয়র্ক সিটির নেতৃত্বে দায়ের হতে যাওয়া এই মামলায় শিকাগো, সান ফ্রান্সিসকো, সান্তা ক্লারা কাউন্টি, সিয়াটল, ওয়াশিংটনের কিং কাউন্টি এবং ‘পাবলিক রাইটস প্রজেক্ট’-ও বাদী হিসেবে যুক্ত রয়েছে।
মামদানি বলেন, নতুন ‘পাবলিক চার্জ’ বিধিটি অভিবাসী পরিবারগুলোকে এমন সব কর্মসূচি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা কয়েক দশক ধরে মানুষকে অন্ন ও সুস্বাস্থ্য নিশ্চিত করে আসছে। এর ফলে নিউ ইয়র্কবাসীরা ডাক্তার দেখাতে বা আইনত প্রাপ্য সহায়তা চাইতে ভয় পাবেন। এই ভয়ের প্রভাব কেবল ফেডারেল সরকারের লক্ষ্যবস্তু হওয়া পরিবারগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; যেসব পরিবার সুবিধা পাওয়ার জন্য পুরোপুরি যোগ্য, তারাও এক ধরনের ভীতিকর পরিস্থিতির সম্মুখীন হবে এবং এর মাশুল গুনতে হবে নিউ ইয়র্কের সব বাসিন্দাকে।








