Logo

ইয়েমেনে সংঘাত তীব্র, সৌদিতে জরুরি সতর্কতা জারি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪
ইয়েমেনে সংঘাত তীব্র, সৌদিতে জরুরি সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

ইয়েমেনে চলমান সংঘাত নতুন করে তীব্র হয়ে ওঠায় সৌদি আরবের সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জরুরি সতর্কতা জারি করেছিল দেশটির সিভিল ডিফেন্স। সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় নেওয়া এ পদক্ষেপ পরে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে। সিভিল ডিফেন্স পরিস্থিতি বর্তমানে নিরাপদ বলে ঘোষণা করলেও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে ঘটনাস্থলে অপ্রয়োজনে ভিড় না করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের জন্য ছবি বা ভিডিও ধারণ থেকেও বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেশী ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতি ও দেশটির সরকারি বাহিনীর মধ্যে সামরিক সংঘাত হঠাৎ বেড়ে যাওয়ার পর সৌদি সীমান্তেও নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়। সম্প্রতি লোহিত সাগর ও কৌশলগত জলসীমাগুলোতে হুতিদের তৎপরতা ও প্রভাব বিস্তারের চেষ্টা ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ে। এর প্রভাব সৌদি সীমান্তবর্তী এলাকাতেও পড়ার আশঙ্কা তৈরি হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমানে ইয়েমেনের তাইজ, আল-জাওফ ও আল-বাইদা প্রদেশে হুতি ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। একই সময়ে হুতিদের অবস্থান লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলাও অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। পরবর্তীতে ২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে টিকিয়ে রাখতে এবং হুতিদের প্রতিরোধে সামরিক হস্তক্ষেপ করে আসছে সৌদি নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD