Logo

কলকাতার মুসলিম কলোনিতে ৯০ দিনের বেশি পানির নেই

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২২:২৩
কলকাতার মুসলিম কলোনিতে ৯০ দিনের বেশি পানির নেই
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনিতে প্রায় সাড়ে তিন মাস ধরে খাবার পানির সংকট চলছে। চিৎপুরের এ কলোনিতে প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস, যাদের অধিকাংশই মুসলিম। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ২৯ মে থেকে সেখানে পানির সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। তবে কলোনির কাছাকাছি হিন্দু অধ্যুষিত এলাকায় নিয়মিত পানি সরবরাহ করা হচ্ছে বলে তারা দাবি করেছেন।

বিজ্ঞাপন

কলোনির বাসিন্দারা বলছেন, বিজেপি ক্ষমতায় আসার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারির নির্দেশেই পানি কেটে দেওয়া হয়েছে বলে তাদের দাবি। তারা বলছেন, বিধায়ক নিজেই বলেছেন যে এই কলোনির মানুষ তাকে ভোট দেয়নি বলেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন করা হলেও এখনো কোনো প্রতিকার মেলেনি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের প্রতিবেদক জ্যোতিনগর কলোনিতে গিয়ে বাসিন্দাদের দুর্ভোগের চিত্র দেখতে পান। বিভিন্ন বাড়ির সামনে পড়ে থাকা পানির পাত্রগুলো খালি পড়ে থাকতে দেখা যায়। কয়েকজন কিশোরীকে খালি পাত্র হাতে ভ্যানের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন প্রায় দেড় কিলোমিটার দূরে গিয়ে তাদের পানি সংগ্রহ করতে হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কলোনির বাসিন্দা আকবর আলী বলেন, পানি কেন বন্ধ? কারণ আমরা মুসলমান। বহুবার বোরো অফিস আর থানায় জানিয়েছি, কোনো ফল হয়নি। রশমিলা খাতুন বলেন, মানুষ বাধ্য হয়ে গঙ্গায় গোসল করছে। তাতে চর্মরোগ হচ্ছে। শিশুরা স্কুলে যেতে পারছে না। বৃদ্ধ ও অসুস্থরা চরম কষ্টে আছেন। তিনি বলেন, আমরা সবকিছুর জন্যই নদীর পানি ব্যবহার করছি। দেখুন কত ময়লা। ছয়-সাত মাসের শিশুদেরও এই পানিতে গোসল করানো হচ্ছে। তাদের শরীরে র‍্যাশ হচ্ছে।

বিজ্ঞাপন

আরেক বাসিন্দা রিক্তা বিবি জানান, কয়েকদিন আগে এক প্রতিবেশী মারা যান। দাফনের আগে মৃতদেহ গোসল করানোর জন্যও পানি ছিল না। শেষে নদীর নোংরা পানি দিয়েই কাজ সারতে হয়েছে।

স্থানীয়দের দাবি, পানি সরবরাহ আগে স্বাভাবিক ছিল। কোনো অভিযোগও ছিল না। জুলাইয়ের শেষদিকে কলকাতা পুরসভা পাইপলাইনের কাজ করে। বাসিন্দা মহিনুদ্দীন শেখ বলেন, বস্তির শুরুতে আর শেষে দুটো গর্ত খুঁড়েছিল। ২৮ জুলাই রাত এগারোটার দিকে পানি বন্ধ হয়ে যায়। তারপর আর খোলেনি। ওই দুই স্থানের মাঝখানের পুরো এলাকায় পানি নেই। কিন্তু ঠিক আগে ও পরে থাকা কলগুলোতে পানি আসছে, যেগুলো হিন্দু অধ্যুষিত এলাকায়।

কলোনিতে দীর্ঘদিন ধরে থাকা হিন্দু বাসিন্দা সরস্বতী বিশ্বাস বলেন, দুই-তিন বছরের বাচ্চারা নদীর ধারে নেমে যাচ্ছে। কয়েকদিন আগে এক শিশু প্রায় ডুবে যাচ্ছিল। কিছু হলে দায় কে নেবে? তিনি আরও বলেন, নতুন বিধায়ক তাদের ‘বাংলাদেশি ও অবৈধ দখলদার’ বলে আখ্যা দিয়েছেন। আমি কীভাবে বাংলাদেশি? আমার পূর্বপুরুষরা এখানে থাকতেন। আমার কাগজপত্র আছে, এবারও ভোট দিয়েছি।

বিজ্ঞাপন

বাসিন্দারা মনে করছেন, পানি ও বিদ্যুৎ কেটে দেওয়া উচ্ছেদের পরিকল্পনার অংশ। কলোনির সাধারণ সম্পাদক আলমগীর বিশ্বাস বলেন, মৌলিক চাহিদা বন্ধ করে আমাদের এলাকা ছাড়তে বাধ্য করার চেষ্টা চলছে। মর্জিনা বেগমও একই কথা বলেন।

কয়েকজন নারী বিধায়কের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারা অভিযোগ করেন, বিধায়ক তাদের গালিগালাজ করেছেন এবং ধর্মীয় অবমাননাকর মন্তব্য করেছেন। এক বয়স্ক নারী বলেন, তিনি তুই-তোকারি করে বললেন,তোরা কেন মসজিদ বানিয়ে আল্লাহকে ডাকিস? ঘরে বসে প্রার্থনা করতে পারিস না? যা এখান থেকে। আমি তোদের পানি বন্ধ করিনি, কিছুই করতে পারব না। স্বাতী বিবি বলেন, বিধায়ক বলেছেন জমি কলকাতা পোর্ট ট্রাস্টের, তারা জবরদখল করে আছেন। এ কারণেই পানি ও আগে বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছিল।

বাসিন্দারা কলকাতা হাইকোর্টে রিট করেছিলেন। সিটি সিভিল কোর্টেও উচ্ছেদ থেকে সুরক্ষা চেয়েছিলেন। কিন্তু গত ১৮ আগস্ট আদালত কোনো সুরক্ষা দেয়নি। বাবু গাজী প্রশ্ন করেন, আমাদের বস্তি নিবন্ধিত। হঠাৎ করে কীভাবে পোর্ট ট্রাস্টের জমি হয়ে গেল? সত্তর বছরে কেউ তো বলেনি আমরা জবরদখলকারী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিধায়ক রীতেশ তিওয়ারির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমি বন্দর কর্তৃপক্ষের। মানুষের সঙ্গে বন্দরের বিরোধ চলছে। হাইকোর্ট সাময়িকভাবে জোরজুলুম না করার নির্দেশ দিয়েছেন। পানি সরবরাহ করে কেএমসি। আমার ভূমিকা কী? পানি চালু করতে সাহায্য করতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, এটি আমার কাজ নয়। তারা অন্য নেতাদের কাছে গেছে। তাদের ওপরই আস্থা রাখা উচিত।

কলকাতা মিউনিসিপ্যাল কমিশনার ও পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষের কাছেও এ বিষয়ে মন্তব্য চাওয়া হয়েছিল। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ভারতের সুপ্রিম কোর্ট ও বিভিন্ন হাইকোর্টের একাধিক রায়ে পানিকে মানুষের মৌলিক অধিকারের সঙ্গে যুক্ত করা হয়েছে। এমন প্রেক্ষাপটে জ্যোতিনগর কলোনির বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানির সংকটে থাকায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত পানির সরবরাহ স্বাভাবিক করে তাদের মৌলিক প্রয়োজন নিশ্চিত করা হোক।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD