গাজায় ভবন ধসে ধ্বংসস্তূপের নিচে আটকা অন্তত ১০০ ফিলিস্তিনি

গাজা সিটিতে একটি ভবন ধসে অন্তত ১০০ ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। তাদের মধ্যে অন্তত ৫০ জন শিশু রয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
উদ্ধারকারীরা এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১১টি মরদেহ উদ্ধার করেছেন। একই সঙ্গে ১২ জনকে জীবিত অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় সিভিল ডিফেন্স দলের সদস্যরা জানিয়েছেন, রাত আনুমানিক ১টার দিকে ভবনটি ধসে পড়ে। ওই সময় ভবনের ভেতরে থাকা লোকজন ঘুমিয়ে ছিলেন।
বিজ্ঞাপন
উদ্ধারকারীদের বরাতে জানা গেছে, এর আগে ইসরায়েলি হামলায় ভবনটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে বিকল্প আশ্রয়ের ব্যবস্থা না থাকায় ফিলিস্তিনিরা সেখানেই অবস্থান করছিলেন।
ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে স্থানীয় উদ্ধারকর্মী ও বাসিন্দারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে থাকা সীমিত সরঞ্জাম ব্যবহার করেই উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা








