Logo

ফিলিস্তিনের শিশুদের পাশে দাঁড়াতে নিলামে হামজার স্বাক্ষরিত জার্সি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:১৯
ফিলিস্তিনের  শিশুদের পাশে দাঁড়াতে নিলামে হামজার স্বাক্ষরিত জার্সি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের সহায়তায় মানবিক উদ্যোগে যুক্ত হয়েছেন। নিজের স্বাক্ষর করা একটি জার্সি দাতব্য নিলামে তুলছেন জাতীয় দলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

বিজ্ঞাপন

মুসলিম ক্রীড়াবিদদের প্ল্যাটফর্ম নুজুম স্পোর্টসের উদ্যোগে আয়োজিত এই চ্যারিটি নিলামে হামজার স্বাক্ষরিত জার্সির পাশাপাশি আরও কয়েকজন মুসলিম খেলোয়াড়ের স্বাক্ষর করা জার্সি, পদক ও বিভিন্ন ক্রীড়া স্মারক রাখা হয়েছে। নিলাম থেকে পাওয়া অর্থ গাজার শিশুদের সহায়তায় ব্যয় করা হবে।

এই অর্থ ‘চিলড্রেন নট নাম্বার্স’ নামের একটি দাতব্য সংস্থার কার্যক্রমে ব্যবহারের কথা রয়েছে। গাজায় চলমান সংঘাতের মধ্যে শিশুদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

ফিলিস্তিনের মানুষের প্রতি হামজার সমর্থন অবশ্য নতুন নয়। ২০২১ সালে লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের পর সতীর্থ ওয়েসলি ফোফানার সঙ্গে ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে উদযাপন করেছিলেন তিনি। এরপর থেকেই ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থান আলোচনায় এসেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর হামজা চৌধুরী দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। এবার গাজার শিশুদের সহায়তায় মানবিক উদ্যোগে অংশ নিয়ে মাঠের বাইরেও নিজের অবস্থানের জানান দিলেন তিনি।

জনপ্রিয় ক্রীড়াবিদদের পরিচিতি ও প্রভাবকে মানবিক কাজে কাজে লাগানোর এমন উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন নয়। তবে বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে হামজার অংশগ্রহণ এই দাতব্য নিলামে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

বিজ্ঞাপন

এদিকে হামজা দেওয়ান চৌধুরী সম্প্রতি লেস্টার সিটি ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন। আসিয়ান কাপের জন্য বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে ইংল্যান্ড থেকে সরাসরি ইন্দোনেশিয়ায় যাওয়ার কথা রয়েছে তার। বাংলাদেশ দল ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD