র্যাংকিং টেবিল টেনিসে আনসার-ভিডিপির দুর্দান্ত সাফল্য

রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘উন্মুক্ত প্রাইজমানি র্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্ট-২০২৬’-এ দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। প্রতিযোগিতায় মহিলা একক ও অনূর্ধ্ব-১৯ বালক এককে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি পুরুষ এককে রানারআপ হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন বাহিনীর খেলোয়াড়রা।
বিজ্ঞাপন
গত ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আসরে বিভিন্ন বিভাগে খেলোয়াড়দের মধ্যে তীব্র লড়াই হয়।
মহিলা এককে আনসার-ভিডিপির খেলোয়াড় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর একজন খেলোয়াড় রানারআপ হন। একই সঙ্গে আনসার-ভিডিপি ও বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড়রা যৌথভাবে দ্বিতীয় রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ বিভাগে আনসার-ভিডিপির খেলোয়াড় রানারআপ হয়েছেন। পাশাপাশি আনসার-ভিডিপি ও বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড়রা যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন।
অন্যদিকে, অনূর্ধ্ব-১৯ বালক এককে আনসার-ভিডিপির একজন খেলোয়াড় চ্যাম্পিয়ন এবং একই বাহিনীর আরেক খেলোয়াড় রানারআপ হওয়ার সাফল্য অর্জন করেন। এ বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের একজন খেলোয়াড় দ্বিতীয় রানারআপ হয়েছেন।
টেবিল টেনিসে আনসার-ভিডিপির এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে বাহিনীর ধারাবাহিক অগ্রযাত্রার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। একই সঙ্গে খেলোয়াড়দের প্রতিভা বিকাশ, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে বাহিনীর ভূমিকারও প্রতিফলন ঘটেছে এ অর্জনে।
বিজ্ঞাপন
দেশের ক্রীড়াঙ্গনে প্রতিভাবান খেলোয়াড় তৈরি ও তাদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক খেলাধুলায় আনসার ও ভিডিপির ধারাবাহিক সাফল্য বাহিনীর বহুমাত্রিক সক্ষমতাকে আরও সমৃদ্ধ করছে।








