সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে অনুষ্ঠেয় এবারের প্রতিযোগিতা শুরু হবে আগামী ৫ নভেম্বর। ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।
বিজ্ঞাপন
স্বাগতিক বাংলাদেশ অবশ্য উদ্বোধনী ম্যাচে খেলবে না। ৫ নভেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। একই দিনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশও। পিটার বাটলারের শিষ্যদের প্রতিপক্ষ ভুটান।
বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপের অপর দল শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর, শ্রীলঙ্কার বিপক্ষে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিবেশী দুই প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে মালদ্বীপ।
সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে জায়গা করে নেবে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।
টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ১৭ নভেম্বর।
বিজ্ঞাপন
তবে সাফ চ্যাম্পিয়নশিপের এবারের সূচিতে পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। ফিফার অনুমোদন ও নেপালের অংশগ্রহণ এখনো চূড়ান্ত না হওয়ায় দেশটি শেষ পর্যন্ত টুর্নামেন্টে থাকলে সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।
বাংলাদেশের ম্যাচের সূচি এক নজরে:
৫ নভেম্বর: বাংলাদেশ বনাম ভুটান। ১১ নভেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। ১৪ নভেম্বর: সেমিফাইনাল। ১৭ নভেম্বর: ফাইনাল








