Logo

এমবাপের চেয়ে ব্যালন ডি’অর জয়ে নিজেকেই এগিয়ে রাখলেন ইয়ামাল

profile picture
ক্রীড়া ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৩৬
এমবাপের চেয়ে ব্যালন ডি’অর জয়ে নিজেকেই এগিয়ে রাখলেন ইয়ামাল
ছবি: সংগৃহীত

২০২৬ সালের ব্যালন ডি’অর ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিশেষ করে লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপের মধ্যে পুরস্কার জয়ের দাবিদার কে? তা নিয়ে তৈরি হয়েছে বাড়তি আলোচনা। এবার সেই বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা ইয়ামাল।

বিজ্ঞাপন

মুভিস্টারের অনুষ্ঠান ‘ইউনিভার্সো ভালদানো’-তে দেওয়া ইয়ামালের সাক্ষাৎকার আগামী শুক্রবার প্রকাশ হওয়ার কথা। তবে তার আগেই সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ্যে এসেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানেই ব্যালন ডি’অর জয়ের জন্য নিজেকেই এগিয়ে রেখেছেন স্পেনের বিশ্বকাপজয়ী এই তরুণ।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’ ইয়ামালের মন্তব্য প্রকাশ করেছে। সেখানে তিনি বলেন, ‘আমি ব্যালন ডি’অর কাকে দিবো? আমি সত্যিই মনে করি সম্ভবত দুজন খেলোয়াড় আছেন, যারা বিশ্ব সেরা। কিন্তু এই বছর আমি এটি পাওয়ার যোগ্য।’

বিশ্বের সেরা দুই খেলোয়াড় হিসেবে কাদের দেখেন—এমন প্রশ্নেরও সরাসরি উত্তর দিয়েছেন ইয়ামাল। তিনি বলেন, ‘আমার কাছে কিলিয়ান এমবাপে ও আমি সেরা দুই খেলোয়াড়। যারা ম্যাচ দেখে তারা তা ভালো করেই জানে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

কয়েকদিন আগেই ব্যালন ডি’অর জয়ের নিজের সম্ভাবনার কথা জানিয়েছিলেন এমবাপেও। ফরাসি তারকা বলেছিলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে ব্যালন ডি’অর পুরস্কারটি ভিন্ন কোনো খেলোয়াড়কে দেওয়া উচিত। অবশ্যই এর একটি দলীয় দিকও আছে, যা গুরুত্বপূর্ণ, কারণ ফুটবল একটি দলীয় খেলা। কিন্তু এটি একটি ব্যক্তিগত পুরস্কার।’

এর আগে নিজেকে ব্যালন ডি’অর জয়ের যোগ্য দাবিদার বলায় সমালোচনার মুখে পড়েছিলেন এমবাপে। তবে নিজের অবস্থান থেকে সরে আসেননি তিনি। বরং আবারও বলেছেন, ‘আমি বিশ্বাস করি, এ বছর আমি এটি (ব্যালন ডি’অর) জিততে পারি। এটি আমার অন্যতম লক্ষ্য, একইসঙ্গে স্বল্পমেয়াদি লক্ষ্যও।’

বিজ্ঞাপন

আগামী ২৬ অক্টোবর লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে বসবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। প্রথমবারের বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসকে সম্মান জানাতেই এবার লন্ডনে আয়োজন করা হচ্ছে এই অনুষ্ঠান। ইতোমধ্যে পুরস্কারের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করা হয়েছে।

ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে সাধারণত ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলীয় সাফল্যও গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। সেই দিক থেকে ইয়ামাল কিছুটা এগিয়ে থাকতে পারেন। দুজনের ব্যক্তিগত পারফরম্যান্সেই গোল ও অবদানের ছাপ থাকলেও বিশ্বকাপের সাফল্যে এগিয়ে স্পেন। বিশ্বকাপে এমবাপের ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছিল ইয়ামালের স্পেন এবং শেষ পর্যন্ত শিরোপাও জিতেছিল তারা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD