Logo

হামজার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করল বার্সেলোনা

profile picture
ক্রীড়া ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৪৮
হামজার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করল বার্সেলোনা
ছবি: সংগৃহীত

মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিমের সঙ্গে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিতে সম্মত হয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় (সিইএসটি) বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করবেন আবদেলকারিম। পরে ক্লাবের কমার্শিয়াল অফিসে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন

২০২৬ সালের ১ ফেব্রুয়ারি ধারে বার্সেলোনায় যোগ দেন এই মিশরীয় ফরোয়ার্ড। মৌসুমের শেষ পর্যন্ত ধারে থাকার কথা থাকলেও অল্প সময়ের মধ্যেই নিজের পারফরম্যান্স দিয়ে নজর কাড়েন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

৮ মার্চ উস্কারের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেন আবদেলকারিম। এরপর মাত্র ছয়টি লিগ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়ায় নয়টিতে। এর মধ্যে মন্টেকার্লোর বিপক্ষে বার্সেলোনার ৯-০ ব্যবধানের জয়ে হ্যাটট্রিক করেন তিনি। ওই ম্যাচেই বার্সেলোনা División d’Honor শিরোপা নিশ্চিত করে।

বিজ্ঞাপন

তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে ২০২৬ সালের গ্রীষ্মে আবদেলকারিমকে স্থায়ীভাবে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় বার্সেলোনা। এরপর কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রথম দলের প্রাক-মৌসুম প্রস্তুতিতেও অংশ নেন তিনি। সেখানে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা হন এই ফরোয়ার্ড।

এরপর গত ৩১ আগস্ট স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে স্পটিফাই ক্যাম্প ন্যুতে বার্সেলোনার জার্সিতে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হয় হামজা আবদেলকারিমের।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD