Logo

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৩৭
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সরাসরি অংশ নিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে প্রবেশ ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি ও রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এ নিয়ে টানা দ্বিতীয় বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সরাসরি উপস্থিত হতে বাধার মুখে পড়লেন আব্বাস। গত বছরও যুক্তরাষ্ট্র তার ভিসা প্রত্যাখ্যান করেছিল। ফলে নিউইয়র্কে না গিয়ে ভিডিও বার্তার মাধ্যমে তিনি জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিয়েছিলেন।

আব্বাসের ভিসা প্রত্যাখ্যানের আগে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) ও ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা বাড়ানোর ঘোষণা দেয়। এতে আব্বাসের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র পরে নিশ্চিত করে, তিনি এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, পিএ ও পিএলও যুক্তরাষ্ট্রের সঙ্গে করা প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার করতে ব্যর্থ হয়েছে এবং তাদের কিছু কর্মকাণ্ড শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। ওয়াশিংটনের অভিযোগের মধ্যে রয়েছে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার চেষ্টা, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ও আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ এবং সন্ত্রাসবাদকে মহিমান্বিত করার অভিযোগ।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই সিদ্ধান্ত ফিলিস্তিন-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক আস্থা পুনর্গঠন এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক পরিবেশ তৈরির প্রচেষ্টার পরিপন্থী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফিলিস্তিনি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, আন্তর্জাতিক আইনের আওতায় ইসরায়েলের বিরুদ্ধে জবাবদিহি চাওয়ার অধিকার তাদের রয়েছে।

জাতিসংঘে বক্তব্য দেবেন কীভাবে

জাতিসংঘের ১৯৩ সদস্যরাষ্ট্রের সাধারণ পরিষদে বৃহস্পতিবার আব্বাসকে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে ভোট হওয়ার কথা রয়েছে। গত বছরও ভিসা না পাওয়ার পর ভিডিওর মাধ্যমে অধিবেশনে বক্তব্য দিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

জাতিসংঘের সদরদপ্তর চুক্তি অনুযায়ী, নিউইয়র্কে জাতিসংঘের কার্যক্রমে অংশ নিতে বিদেশি কূটনীতিকদের প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। তবে ওয়াশিংটনের বক্তব্য, নিরাপত্তা, চরমপন্থা ও পররাষ্ট্রনীতিসংক্রান্ত কারণে ভিসা প্রত্যাখ্যানের ক্ষমতা তাদের রয়েছে।

ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য নয়; দেশটির মর্যাদা পর্যবেক্ষক রাষ্ট্রের। ফলে সাধারণ পরিষদে তাদের ভোটাধিকার নেই।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD