Logo

নারীর পেটের ভেতর ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৪৭
নারীর পেটের ভেতর ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি
ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশে এক নারীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ২০টি অস্বাভাবিক বস্তু বের করেছেন চিকিৎসকেরা। এসব বস্তুর মধ্যে ছিল ১৪টি কলম, পাঁচটি কাঠের চামচ ও একটি মোমবাতি। তার পেট থেকে প্রায় ২৫ সেন্টিমিটার লম্বা একটি কলমও পাওয়া গেছে তার পেটে। ঘটনাটি দেখে চিকিৎসকেরাও বিস্মিত হয়েছেন।

বিজ্ঞাপন

গত ৫ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের পালানাডু জেলার নারসারাওপেটের মাতাশ্রী বেসরকারি হাসপাতালে ওই নারীকে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। পেটলুরিভারিপালেম গ্রামের বাসিন্দা ওই নারীর বুকে ব্যথা ও তীব্র অস্বস্তি হচ্ছিল বলে জানা গেছে।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। পরীক্ষার সময় তার পাকস্থলীর ভেতরে বেশ কিছু অস্বাভাবিক বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয়। এরপর চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে সেগুলো বের করার সিদ্ধান্ত নেন।

পরে চিকিৎসক পি রামচন্দ্র রেড্ডির নেতৃত্বে একটি অস্ত্রোপচার দল ওই নারীর অস্ত্রোপচার শুরু করে। ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে প্রায় এক ঘণ্টা ধরে অস্ত্রোপচার চালিয়ে চিকিৎসকেরা তার পাকস্থলী থেকে একে একে সবগুলো বস্তু বের করে আনেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রয়টার্স প্রকাশিত একটি ভিডিওতে অস্ত্রোপচারের পর বের করে আনা বেশ কয়েকটি কলমসহ অন্যান্য বস্তু দেখা যায়। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া কলমগুলোর মধ্যে সবচেয়ে লম্বাটির দৈর্ঘ্য ছিল প্রায় ২৫ সেন্টিমিটার।

অস্ত্রোপচারের সময় একটি কলমের ঢাকনাও পাওয়া যায়নি। চিকিৎসকদের ধারণা, কলমটির ঢাকনা না থাকার কারণে ওই নারীর শরীরের ভেতরে কোনো ধরনের আঘাত লাগার আশঙ্কা তৈরি হয়েছিল।

বিজ্ঞাপন

চিকিৎসক রামচন্দ্র রেড্ডিও বলেছেন, কীভাবে তিনি এতগুলো বস্তু গিলে ফেলতে সক্ষম হয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।

ওই নারীর বাবা জানিয়েছেন, তার মেয়ে প্রায় ১০ বছর ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। এর মধ্যে দুই মাস আগে তার স্বামী তাকে তালাক দিয়ে চলে যান বলেও জানান তিনি।

চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর ওই নারীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

বিজ্ঞাপন

সূত্র- জিও নিউজ

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD