জন্মদিনে শুভেচ্ছা জানালেন তারেক রহমান, জবাব দিলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।
বিজ্ঞাপন
শুভেচ্ছা বার্তায় তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার উৎসর্গীকৃত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক-এই কামনা করি।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে নরেন্দ্র মোদির ছবি সংবলিত একটি শুভেচ্ছা কার্ড প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছার বিষয়টি জানানো হয়।
এর কিছুক্ষণ পরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছার জবাব দেন নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তারেক রহমানের বার্তা শেয়ার করে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, ‘আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।’
প্রসঙ্গত, নরেন্দ্র মোদি ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর ভারতের গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় থাকা মোদি ২০০১ সালের অক্টোবরে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
পরবর্তী সময়ে রাজ্য রাজনীতিতে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে তিনি তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।








