বুলডোজার চালাতে গিয়ে মিলল ৯ কেজির বিশাল সোনার পিণ্ড

যুক্তরাষ্ট্রের আলাস্কার একটি খনিতে বুলডোজার দিয়ে মাটি সরানোর সময় প্রায় ৯ কেজি ওজনের বিশাল এক প্রাকৃতিক সোনার পিণ্ডের সন্ধান পান এক খনি শ্রমিক। পরে ‘আলাস্কা সেন্টেনিয়াল নাগেট’ নামে পরিচিত এই পিণ্ডটি অঙ্গরাজ্যে পাওয়া সবচেয়ে বড় অক্ষত প্রাকৃতিক সোনার পিণ্ড হিসেবে স্বীকৃতি পায়।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটে ১৯৯৮ সালে আলাস্কার রুবি শহরের কাছে সুইফট ক্রিক এলাকায়। সেখানে মাটি সরানোর কাজ করছিলেন খনি শ্রমিক ব্যারি ক্লে। একপর্যায়ে বুলডোজারের সরিয়ে দেওয়া মাটির স্তূপে ভারী একটি বস্তু তার নজরে আসে। প্রথমে সেটিকে সাধারণ পাথর মনে করেছিলেন তিনি। পরে কাছে গিয়ে পরীক্ষা করার পর বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়।
বস্তুটি পরিষ্কার করার পর ক্লে বুঝতে পারেন, এটি কোনো সাধারণ পাথর নয়। সোনা ও কোয়ার্টজ দিয়ে তৈরি বিশাল আকৃতির একটি প্রাকৃতিক পিণ্ড এটি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
‘আলাস্কা সেন্টেনিয়াল নাগেট’-এর ওজন ২৯৪ দশমিক ১০ ট্রয় আউন্স, যা ২০ পাউন্ডের কিছু বেশি বা প্রায় ৯ দশমিক ১৪ কেজির সমান। আকারে পিণ্ডটি প্রায় একটি শিশুর মাথার সমান বলে বর্ণনা করা হয়েছে।
তৎকালীন হিসাবে পশ্চিম গোলার্ধে আবিষ্কৃত সোনার পিণ্ডগুলোর মধ্যে এটি ছিল দ্বিতীয় বৃহত্তম। এর চেয়ে বড় ‘বুট অব কর্টেজ’ নামে পরিচিত পিণ্ডটি ১৯৮৯ সালে মেক্সিকোয় পাওয়া যায়, যার ওজন ছিল প্রায় ২৪ পাউন্ড।
বিজ্ঞাপন
আলাস্কার ঐতিহাসিক ক্লনডাইক সোনার সন্ধানের ১০০ বছর পূর্তি উপলক্ষে পিণ্ডটির নাম রাখা হয় ‘আলাস্কা সেন্টেনিয়াল নাগেট’। পরবর্তীতে অঙ্গরাজ্যের কর্মকর্তারা এটিকে আলাস্কায় পাওয়া সবচেয়ে বড় অক্ষত সোনার পিণ্ড হিসেবে নিশ্চিত করেন।
আবিষ্কারের পর ব্যারি ক্লে তাৎক্ষণিকভাবে পিণ্ডটি বিক্রি করেননি। দুই দশকেরও বেশি সময় এটি ব্যক্তিগত মালিকানায় ছিল। পরে ২০২১ সালে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে পিণ্ডটির বিক্রির তথ্য প্রকাশ্যে আসে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ক্লের কাছ থেকে পিণ্ডটি সংগ্রহ করা এক বিক্রেতা পরে যুক্তরাষ্ট্রের ডালাসে হেরিটেজ নিলামের মাধ্যমে এটি বিক্রি করেন। অনলাইনে এক সংগ্রাহক ৭ লাখ ৫০ হাজার ডলারে সোনার পিণ্ডটি কিনে নেন।
বিশেষজ্ঞদের মতে, পিণ্ডটির গুরুত্ব কেবল এতে থাকা বিপুল পরিমাণ সোনার কারণে নয়; এর বিরলতাও বড় বিষয়। এত বড় আকৃতির এবং তুলনামূলক ভালো অবস্থায় থাকা প্রাকৃতিক সোনার পিণ্ড অত্যন্ত বিরল।
বিজ্ঞাপন
নিলামের আগে হেরিটেজের এক মুখপাত্রও জানিয়েছিলেন, ‘আলাস্কা সেন্টেনিয়াল গোল্ড নাগেট’ অঙ্গরাজ্যটিতে পাওয়া সবচেয়ে বড় সোনার পিণ্ড। ১৯৯৮ সালে রুবির কাছে সুইফট ক্রিক এলাকায় ব্যারি ক্লে এটি আবিষ্কার করেন।








