Logo

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের মূল পর্ব শুরু আজ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১১
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের মূল পর্ব শুরু আজ
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল বিতর্ক পর্ব শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)। অধিবেশনে যোগ দিতে ইতোমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। এবারের অধিবেশনে বৈশ্বিক নানা সংকট, চলমান যুদ্ধ এবং আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশ্বনেতাদের বক্তব্য ও আলোচনা হবে।

বিজ্ঞাপন

প্রতিটি সাধারণ পরিষদের অধিবেশনের জন্য একটি নির্দিষ্ট প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। এবারের অধিবেশনের প্রতিপাদ্য হলো—‘বিশ্বাস পুনরুদ্ধার ও রূপান্তর ব্যবস্থাপনা’।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো নানা বৈশ্বিক সংকট এবার গুরুত্ব পাবে বিশ্বনেতাদের বক্তব্যে। আলোচনা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার নানা দিক নিয়েও। অগ্রাধিকারের তালিকায় বরাবরের মতোই থাকছে জলবায়ু পরিবর্তন।

এবারও অন্যতম প্রধান ইস্যু ফিলিস্তিন। ভিসা পাওয়ায় আরেকবার অধিবেশনে সশরীরে থাকছেন না ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ভাষণ দেবেন ভিডিও কনফারেন্সে। তবে নিউইয়র্কে হাজির হয়েই ভাষণ দেবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদের দায়িত্ব শেষ হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। ফলে নতুন মহাসচিব কে হবেন, এবারের সাধারণ পরিষদের অধিবেশনে তা নিয়ে অনানুষ্ঠানিকও আলাপের সম্ভাবনা রয়েছে।

সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে এ নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা আছে।

বিজ্ঞাপন

অনেকের জন্য এবারের অধিবেশন হবে জীবনের প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদ। সেই তালিকায় আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

বাংলাদেশের জন্য এবারের অধিবেশনের গুরুত্ব আরও একটি কারণে বিশেষ। প্রায় চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে এবারের অধিবেশনে বাংলাদেশের উপস্থিতি ও ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD