Logo

যুক্তরাষ্ট্রে মানুষ বনাম রোবটের লড়াই, জয় হলো কার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:১০
যুক্তরাষ্ট্রে মানুষ বনাম রোবটের লড়াই, জয় হলো কার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকোতে এবার রিংয়ের ভেতর মুখোমুখি হয়েছে মানুষ ও ছয় ফুট উচ্চতার একটি হিউম্যানয়েড রোবট। ভার্চুয়াল রিয়েলিটি-ভিত্তিক কমব্যাট গেম তৈরির প্রক্রিয়ার অংশ হিসেবে এই অভিনব লড়াইয়ের আয়োজন করে মার্কিন রোবটিকস প্রতিষ্ঠান ‘আরইকে’।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফাইটিং কেজের ভেতরে রিমোট-নিয়ন্ত্রিত রোবটটির মুখোমুখি হয়েছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার ফ্র্যাঙ্কি লাপেনা। লড়াই শুরুর আগে পেশাদার যোদ্ধাদের মতো রিংয়ের চারপাশে ঘুরে শরীর গরম করতেও দেখা যায় রোবটটিকে।

ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় লড়াই। লাপেনা রোবটটিকে লক্ষ্য করে একের পর এক ঘুষি ছুড়তে থাকেন। জবাবে পাল্টা ঘুষির পাশাপাশি শক্তিশালী লাথি দিয়ে প্রতিরোধ গড়ে তোলে রোবটটি।

একপর্যায়ে রোবটের জোরালো লাথিতে খাঁচার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছিটকে পড়েন লাপেনা। এতে রোবটটির শারীরিক শক্তি ও আঘাতের সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে ভিডিওতে দেখা দৃশ্য অনুযায়ী, এই লড়াইয়ে জয়ী হয়েছেন ফ্র্যাঙ্কি লাপেনা। অর্থাৎ প্রথম দেখায় রোবটটি শক্তিশালী আঘাত করতে সক্ষম হলেও শেষ পর্যন্ত মানুষের কাছেই পরাজিত হয়েছে।

ঘটনাটিকে নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ‘মানুষ বনাম টার্মিনেটর রোবটের প্রথম লড়াই’ হিসেবে উল্লেখ করেছে ‘আরইকে’। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ম্যাচটির আরও বিস্তারিত ফুটেজ পরবর্তীতে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

ভিডিও প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ কেউ মনে করছেন, ভবিষ্যতে মানুষ-নিয়ন্ত্রিত হিউম্যানয়েড রোবট পেশাদার লড়াইয়ের নতুন এক ধারা তৈরি করতে পারে। এমনকি এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে এআই প্রযুক্তির উন্নতির ফলে মানুষ ও রোবটের লড়াই ইউএফসির মতো প্রতিযোগিতার অংশ হয়ে উঠতে পারে।

তবে রোবটের আক্রমণাত্মক আচরণ নিয়ে বিতর্ক এবারই প্রথম নয়। এর আগে একটি ইলেকট্রনিক্স দোকানে এক ক্রেতার ধাক্কায় একটি হিউম্যানয়েড রোবট তেড়ে গিয়ে লাথি মারার চেষ্টা করেছিল। পরে দোকানকর্মীরা সেটিকে নিয়ন্ত্রণে আনেন।

মানুষ ও রোবটের এমন সরাসরি লড়াই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে যেমন কৌতূহল তৈরি করেছে, তেমনি হিউম্যানয়েড রোবটের নিরাপত্তা, নিয়ন্ত্রণ ও মানুষের সঙ্গে তাদের মিথস্ক্রিয়া নিয়েও সামনে এনেছে নতুন প্রশ্ন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD