Logo

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, দুইজনের মৃত্যু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৩১
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, দুইজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে একটি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে গেছে। এ ঘটনায় দুইজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। বুধবার (২৩ সেপ্টেম্বর) সংস্থাটির বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বিজ্ঞাপন

ইউকেএমটিও জানিয়েছে, জাহাজটির নিরাপত্তা কর্মকর্তার কাছ থেকে প্রজেক্টাইলের আঘাতের খবর পাওয়ার পর তারা ঘটনাটি নথিভুক্ত করেছে। আঘাতের পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটি নিয়ন্ত্রণহীন অবস্থায় ভাসতে থাকে। পরে জাহাজের সব নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত এ ঘটনায় পরিবেশের ওপর কোনো ক্ষতিকর প্রভাবের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউকেএমটিও।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। কোনো সন্দেহজনক কার্যকলাপ নজরে এলে তা ইউকেএমটিওকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ একটি নৌপথ। সাম্প্রতিক সময়ে এই এলাকায় বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে একাধিক হামলা ও নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার খবর পাওয়া গেছে। ফলে প্রণালিটি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD