Logo

নেতানিয়াহু তাদের আকাশসীমা ব্যবহার করছে কি না খতিয়ে দেখছে কানাডা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:০৬
নেতানিয়াহু তাদের আকাশসীমা ব্যবহার করছে কি না খতিয়ে দেখছে কানাডা
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কানাডার আকাশসীমা ব্যবহার করে ভ্রমণ করবেন কি না, তা খতিয়ে দেখছে দেশটির সরকার। কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ জানিয়েছেন, এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য তিনি ইতিমধ্যে তার দপ্তরকে নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে সিটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আনিতা আনন্দ বলেন, নেতানিয়াহুর বিশেষ বিমান কানাডার আকাশসীমা ব্যবহার করবে কি না, সে বিষয়ে তথ্য সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে কানাডা নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে বিবেচনা করে কি না—এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

আনিতা আনন্দ বলেন, ‘আমাদের অবস্থান হলো আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে সম্মান জানানো এবং গাজা, ফিলিস্তিন ও পশ্চিম তীরসহ দুর্ভোগে থাকা মানুষের পাশে সবসময় দাঁড়ানো।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত অক্টোবরে জানিয়েছিলেন, আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানার কারণে নেতানিয়াহু কানাডায় প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে। রাষ্ট্রীয় বিমানে সফররত কোনো অতিথি হিসেবে কানাডার আকাশসীমায় প্রবেশের অন্তত তিন কর্মদিবস আগে অটোয়ার কাছে কূটনৈতিক অনুমতির আবেদন করা বাধ্যতামূলক।

বিজ্ঞাপন

গাজায় সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২৪ সালের ২১ নভেম্বর নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের কথা রয়েছে। তার এই সফরের সময় কানাডার আকাশসীমা ব্যবহার করা হবে কি না, সেটিই এখন যাচাই করছে অটোয়া।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD