Logo

মদের দোকানে ঢুকে ছিপি খুলে মদ খেল বানর, পরে বেহুঁশ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:২৫
মদের দোকানে ঢুকে ছিপি খুলে মদ খেল বানর, পরে বেহুঁশ
ছবি: সংগৃহীত

ভারতের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝির ব্লক চৌক এলাকার একটি ওয়াইন শপে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দোকানে ঢোকার পর বানরটিকে তাড়ানোর চেষ্টা করা হলেও একপর্যায়ে সেটি দোকানের ভেতরে থাকা একটি মদের বোতল নিয়ে পান করতে শুরু করে। পরে মদ পান করে দোকানের মেঝেতেই শুয়ে পড়ে বলে স্থানীয়দের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনাটি দেখতে দোকানের সামনে ভিড় জমে যায়। পরে বানরটি জেগে উঠে দোকানের ভেতরে কিছুটা তাণ্ডব চালায় এবং তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা এক কর্মীকে কামড় দেয় বলেও জানা গেছে।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ও বিরসা মুন্ডা জৈবিক উদ্যানের উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। পরে বেশ কিছু চেষ্টার পর বানরটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD