শান্তি আলোচনা থমকে যাওয়ায় বিশ্ববাজারে ফের তেলের দামে উত্থান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। ইরানের দেওয়া শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করায় সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি ও আঞ্চলিক তেল সরবরাহের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। এসব পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে।
বিজ্ঞাপন
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টা ৩৬ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩২ ডলার বা ১ দশমিক ২৭ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ৬৪ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দাম ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৭৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ১১ ডলারে ওঠে।
গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরান একটি শান্তি প্রস্তাব দেয়। তেহরানের পক্ষ থেকে বলা হয়, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। তবে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। যদিও রবিবার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের আলোচকেরা ইরানের সঙ্গে আবারও আলোচনায় বসতে পারেন। ফলে কূটনৈতিক প্রক্রিয়া কোন দিকে এগোবে, তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হরমুজ প্রণালি নিয়ে উদ্বেগ
মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ঝুঁকি এখনো অনেক বেশি বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপের (এএনজেড) বিশ্লেষকেরা।
তারা বলেছেন, হুথি ও ইরানের হামলা অব্যাহত থাকায় সৌদি আরবের দিকে তেল সরবরাহের পথ ঝুঁকির মধ্যে রয়েছে।
বিজ্ঞাপন
শনিবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইরান-সমর্থিত হুথিদের ইয়েমেন থেকে সৌদি আরবের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন তারা আটকে দিয়েছে।
মধ্যপ্রাচ্যের তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। এই পথে সরবরাহ ব্যাহত হলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়।
মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে স্বস্তির তথ্য
বিজ্ঞাপন
তবে সরবরাহের দিক থেকে কিছুটা স্বস্তির তথ্যও পাওয়া গেছে। জ্বালানি ও পণ্যবাজারের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর অপরিশোধিত তেল রপ্তানি বেড়ে দিনে ১ কোটি ২৮ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।
ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এটি সর্বোচ্চ রপ্তানির পরিমাণ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত রপ্তানি বাড়িয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনও বেড়েছে। চলতি মাসে এই পথে দৈনিক প্রায় ৭৪ লাখ ব্যারেল তেল পরিবহন হওয়ার কথা।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স








