পঞ্চগড় থেকে টেকনাফ, দূরপাল্লার বাসে নতুন ভাড়া কত?

জ্বালানি তেলের দাম বাড়ার পর দেশের বিভিন্ন দূরপাল্লার রুটে বাসের ভাড়া বেড়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নতুন তালিকা অনুযায়ী, ৪০ আসনের বাসে বিভিন্ন রুটে যাত্রীপ্রতি ৪৬ থেকে ১১৩ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে ঢাকা-পঞ্চগড় রুটে—১১৩ টাকা।
বিজ্ঞাপন
গত ২২ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দূরপাল্লার বাস এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। এর দুই দিন পর, ২৪ সেপ্টেম্বর নতুন ভাড়ার তালিকা প্রকাশ করে বিআরটিএ।
বিআরটিএর হিসাব অনুযায়ী, ১৪টি রুটে ৪০ আসনের বাসের নতুন ভাড়া ৩৫৫ থেকে ১ হাজার ৪৩৫ টাকা পর্যন্ত। ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৭৮ থেকে ১ হাজার ১২৬ টাকা।
পঞ্চগড় ও টেকনাফে সবচেয়ে বেশি বৃদ্ধি
বিজ্ঞাপন
ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব ৪৩৮ কিলোমিটার। নতুন তালিকায় ৪০ আসনের বাসে ভাড়া ১ হাজার ৩৭৬ টাকা, যা আগে ছিল ১ হাজার ২৬৩ টাকা। অর্থাৎ বেড়েছে ১১৩ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ১ হাজার ৮৬ টাকা।
সায়দাবাদ-টেকনাফ রুটের দূরত্ব ৪৬২ কিলোমিটার। ৪০ আসনের বাসে নতুন ভাড়া ১ হাজার ৪৩৫ টাকা, আগে ছিল ১ হাজার ৩৩৫ টাকা। এ পথে ভাড়া বেড়েছে ১০০ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ১ হাজার ১২৬ টাকা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সায়দাবাদ থেকে কক্সবাজারের ৩৯৬ কিলোমিটার পথে ৪০ আসনের বাসে ভাড়া ১ হাজার ২৩৩ টাকা, আগে ছিল ১ হাজার ১৪৮ টাকা। অর্থাৎ বেড়েছে ৮৫ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ৯৬৭ টাকা।
বিজ্ঞাপন
ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটেও ভাড়া বেড়েছে
ঢাকা-চট্টগ্রামের ২৪২ কিলোমিটার পথে ৪০ আসনের বাসে নতুন ভাড়া ৭৫৭ টাকা। আগে ছিল ৭০৪ টাকা। অর্থাৎ বেড়েছে ৫৩ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ৫৯৩ টাকা।
ঢাকা-সিলেটের ২৫৭ কিলোমিটার পথে ৪০ আসনের বাসে ভাড়া ৭৯৬ টাকা, যা আগে ছিল ৭৪০ টাকা। বেড়েছে ৫৬ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ৬২৪ টাকা।
বিজ্ঞাপন
সায়দাবাদ-সুনামগঞ্জ রুটে ৪০ আসনের বাসের ভাড়া ৮৮৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৫১ টাকা। ৩০৭ কিলোমিটারের এ পথে বৃদ্ধি পেয়েছে ৬৭ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ৭৪৬ টাকা।
রাজশাহী, দিনাজপুর ও বগুড়ায় নতুন ভাড়া
গাবতলী-রাজশাহী রুটে ৪০ আসনের বাসে নতুন ভাড়া ৭৯২ টাকা। আগে ছিল ৭৩৮ টাকা। বেড়েছে ৫৪ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ৬২১ টাকা।
বিজ্ঞাপন
গাবতলী-দিনাজপুরের ৩৩০ কিলোমিটার পথে ৪০ আসনের বাসে ভাড়া ৯৭৮ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৪৬ টাকা। অর্থাৎ বেড়েছে ৬৮ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ৮২০ টাকা।
গাবতলী-বগুড়া রুটে ৪০ আসনের বাসের ভাড়া ৫৭৯ টাকা থেকে বেড়ে ৬২০ টাকা হয়েছে। বেড়েছে ৪১ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ৪৮৬ টাকা।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রুটেও বাড়তি খরচ
বিজ্ঞাপন
সায়দাবাদ-খুলনা রুটে ৪০ আসনের বাসের ভাড়া ৬৯০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৩৪ টাকা। ২০৫ কিলোমিটারের এ পথে ভাড়া বেড়েছে ৪৪ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ৫৭৬ টাকা।
সায়দাবাদ-বরিশাল রুটে ৪০ আসনের বাসের ভাড়া ৫৯২ টাকা থেকে বেড়ে ৬২৯ টাকা হয়েছে। অর্থাৎ বেড়েছে ৩৭ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ৪৯৩ টাকা।
সায়দাবাদ-পটুয়াখালী পথে ৪০ আসনের বাসে ভাড়া ৭২৬ টাকা থেকে বেড়ে ৭৭২ টাকা হয়েছে। বেড়েছে ৪৬ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ৬০৫ টাকা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
২৮০ কিলোমিটারের সায়দাবাদ-কুয়াকাটা রুটে ৪০ আসনের বাসে নতুন ভাড়া ৯৯৬ টাকা। আগে ছিল ৯০৮ টাকা। বেড়েছে ৮৮ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ৭৮১ টাকা।
এ ছাড়া মহাখালী-ময়মনসিংহ রুটে ৪০ আসনের বাসের ভাড়া ৩৩০ টাকা থেকে বেড়ে ৩৫৫ টাকা হয়েছে। অর্থাৎ বেড়েছে ২৫ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ২৭৮ টাকা।
কেন ৪০ আসনের বাসে ভাড়া বেশি
বিজ্ঞাপন
নতুন হার অনুযায়ী দূরপাল্লার ৫১ আসনের বাসে প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ৪০ পয়সা। তবে বাস্তবে দূরপাল্লার অনেক রুটে ৫১ আসনের পরিবর্তে ৪০ আসনের বাস বেশি চলে। যাত্রীদের বাড়তি জায়গা ও আরাম দিতে আসন সংখ্যা কমানো হয়। ফলে বাদ পড়া আসনের ভাড়ার একটি অংশ অন্য যাত্রীদের ওপর ভাগ হয়ে যাওয়ায় ৪০ আসনের বাসে ভাড়া তুলনামূলক বেশি পড়ে।
অন্যদিকে দূরপাল্লার এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না। পরিবহন কোম্পানিগুলো বাসের মান, সেবার ধরন ও অন্যান্য বিষয় বিবেচনায় নিজেদের ভাড়া নির্ধারণ করে। তাই একই রুটে বিভিন্ন কোম্পানির এসি বাসের ভাড়ায় পার্থক্য থাকে।
পরিবহন খাতসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার ও ঢাকা-টেকনাফ রুটে ৫১ আসনের বাস তুলনামূলক কম চলে। এসব পথে এসি, এসি স্লিপার ও ৪০ আসনের বাসের ব্যবহার বেশি। জ্বালানি তেলের দাম বাড়ার পর এসি বাসের ভাড়া প্রায় ২০০ টাকা পর্যন্ত এবং ৪০ আসনের নন-এসি বাসের ভাড়া ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।








