Logo

রাশিয়ায় আতশবাজি কারখানায় আগুন, নিহত অন্তত ১৪

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩০
রাশিয়ায় আতশবাজি কারখানায় আগুন, নিহত অন্তত ১৪
ছবি: সংগৃহীত

রাশিয়ার ইয়ারোস্লাভল অঞ্চলে আতশবাজি তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে। দেশটির জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পেরেস্লাভল-জালেস্কি শহরের কাছে কুব্রিনস্ক গ্রামের ওই কারখানার দুটি ভবনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে একজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইয়ারোস্লাভল অঞ্চলের গভর্নর মিখাইল এভরায়েভ টেলিগ্রামে জানিয়েছেন, এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর রাতভর ঘটনাস্থলে উদ্ধার ও জরুরি তৎপরতা চালান জরুরি বিভাগের প্রায় ২০০ কর্মী। দীর্ঘ সময় চেষ্টা চালানোর পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দমকল বিভাগ।

বিজ্ঞাপন

এদিকে কারখানাটিতে শিল্প নিরাপত্তাবিধি লঙ্ঘনের অভিযোগে রুশ কর্তৃপক্ষ একটি ফৌজদারি মামলা করেছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ এবং নিরাপত্তাবিধি মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD