Logo

৩০ নভেম্বর থেকে দ্বিগুণের বেশি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৪৮
৩০ নভেম্বর থেকে দ্বিগুণের বেশি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বিনিয়োগের মাধ্যমে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে আগ্রহীদের জন্য বাড়ছে খরচ। দেশটির EB-5 অভিবাসী বিনিয়োগকারী কর্মসূচির আওতায় বিভিন্ন আবেদন ও অনুমোদনের ফি উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ফি আগামী ৩০ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা।

বিজ্ঞাপন

EB-5 কর্মসূচির আওতায় বিদেশি বিনিয়োগকারী এবং তাঁদের স্বামী বা স্ত্রী ও যোগ্য সন্তানরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারেন। এ জন্য অনুমোদিত ব্যবসায় নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগের পাশাপাশি অন্তত ১০টি পূর্ণকালীন কর্মসংস্থান তৈরির শর্ত রয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, একক বিনিয়োগকারীদের ব্যবহৃত ফর্ম I-526-এর আবেদন ফি ৩ হাজার ৬৭৫ ডলার থেকে বেড়ে ৭ হাজার ৬১৫ ডলার হবে। অর্থাৎ এ ফি দ্বিগুণেরও বেশি বাড়ছে।

আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যবহৃত ফর্ম I-526E-এর ফি ৩ হাজার ৬৭৫ ডলার থেকে বেড়ে ৭ হাজার ৮৫০ ডলার হবে। এর সঙ্গে প্রতিটি আবেদনের জন্য অতিরিক্ত ৭৫ ডলার প্রযুক্তি ফি দিতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

শর্তসাপেক্ষ স্থায়ী বসবাসের অনুমোদন তুলে নেওয়ার জন্য ব্যবহৃত ফর্ম I-829-এর ফি ৩ হাজার ৭৫০ ডলার থেকে বেড়ে ৫ হাজার ডলার হবে।

এ ছাড়া আঞ্চলিক কেন্দ্রের প্রাথমিক অনুমোদনের জন্য ব্যবহৃত ফর্ম I-956-এর আবেদন ফি ১৭ হাজার ৭৯৫ ডলার থেকে বেড়ে ৪৪ হাজার ১১৫ ডলার নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিনিয়োগের অনুমোদনের জন্য ব্যবহৃত ফর্ম I-956F-এর ফি ১৭ হাজার ৭৯৫ ডলার থেকে বেড়ে ৪২ হাজার ৬৭৫ ডলার হবে।

বিজ্ঞাপন

তবে I-956G ফর্মের বার্ষিক ফি কমছে। ৩ হাজার ৩৫ ডলার থেকে এই ফি কমে ২ হাজার ১৬৫ ডলার হবে।

এদিকে পুরোনো I-526 আবেদনে সংশোধনের জন্য নতুন I-527 ফর্ম চালু করা হয়েছে। এ ফর্মের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৩৩০ ডলার।

USCIS জানিয়েছে, সংস্থাটির কার্যক্রমের বড় অংশ আবেদনকারীদের দেওয়া ফি থেকে পরিচালিত হয়। আবেদন যাচাই, নিরাপত্তা পরীক্ষা, যোগ্যতা নির্ধারণ, জালিয়াতি শনাক্তকরণ এবং কর্মসূচি পরিচালনার বিভিন্ন ব্যয় এসব ফি থেকে মেটানো হয়।

বিজ্ঞাপন

EB-5 কর্মসূচি ১৯৯০ সালে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর উদ্দেশ্যে চালু করা হয়। বর্তমানে কর্মসূচির আওতায় যোগ্য ব্যবসায় সাধারণভাবে ১০ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগের শর্ত রয়েছে। নির্দিষ্ট কর্মসংস্থান এলাকা বা অবকাঠামো প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের পরিমাণ ৮ লাখ ডলার।

বিনিয়োগের পাশাপাশি অন্তত ১০টি পূর্ণকালীন কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে বিনিয়োগকারী, তাঁর স্বামী বা স্ত্রী এবং যোগ্য সন্তানরা গ্রিন কার্ডের জন্য আবেদন করার সুযোগ পান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD