Logo

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৪৬
মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
ছবি: সংগৃহীত

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ তাকে প্রধানমন্ত্রী বা সরকারপ্রধান হিসেবে নিয়োগ দেন। একই সঙ্গে নতুন সরকার গঠনের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে।

বিজ্ঞাপন

গত ২৩ সেপ্টেম্বর মরক্কোর পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩৯৫ আসনের মধ্যে ফাতিমা ইজ্জাহরার দল অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) ৯৭টি আসন পেয়ে সর্বোচ্চ আসন অর্জন করে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল র‍্যালি অব ইন্ডিপেন্ডেন্টস (আরএনআই) পায় ৬৬টি আসন।

তবে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৯৮ আসন পায়নি পিএএম। ফলে নতুন সরকার গঠনে দলটিকে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিয়োগের পর টেলিভিশনে দেওয়া বক্তব্যে ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি বলেন, এ ঘটনা ঐতিহাসিক। প্রথমবারের মতো মরক্কোর সরকার পরিচালনার দায়িত্ব একজন নারীর হাতে এসেছে এবং এটি শুধু তার জন্য নয়, দেশের সব নারীর জন্য গর্বের বিষয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, তারা এখন থেকেই কাজ শুরু করবেন। জোট গঠনের আলোচনায় যাওয়ার আগে দলের অভ্যন্তরে আলোচনা শুরু করা হবে।

কে এই ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

৫০ বছর বয়সী ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি পেশায় আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন ধরে পিএএমের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মরক্কোর আবাসন ও নগর পরিকল্পনাবিষয়ক মন্ত্রী এবং মারাকেশের মেয়র ছিলেন।

বিজ্ঞাপন

২০০৯ সালে মারাকেশের মেয়র নির্বাচিত হয়ে তিনি শহরটির প্রথম নারী মেয়র হন। পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ২০২১ সালে সরকারের আবাসন ও নগর পরিকল্পনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফাতিমা ইজ্জাহরার নিয়োগের মধ্য দিয়ে মরক্কোর সরকারপ্রধানের পদে প্রথমবারের মতো কোনো নারী দায়িত্ব পেলেন। তিনি আরব বিশ্বের দ্বিতীয় নারী সরকারপ্রধানও হলেন; এর আগে ২০২১ সালে তিউনিসিয়ার নাজলা বউদেন দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন।

নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে জোট গঠন এবং আগামী ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে বড় বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা। মরক্কো স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD