নয়াদিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের নিয়ে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ বৈঠকের আয়োজক ছিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।
বিজ্ঞাপন
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর আওতাধীন ১১ দেশের কূটনীতিকরা এতে অংশ নেন। দেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
সম্মেলনে আঞ্চলিক কূটনৈতিক কার্যক্রম, কৌশলগত অগ্রাধিকার, অর্থনৈতিক সহযোগিতা ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের মাধ্যমে দক্ষিণ ও মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পৃক্ততা ও অগ্রাধিকার নিয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্ট মার্কিন কূটনীতিকরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সার্জিও গোর বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়ায় দায়িত্ব পালন করা সব মার্কিন রাষ্ট্রদূতকে ভারতে একসঙ্গে পেয়ে তিনি আনন্দিত।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও ভার্চুয়ালি অংশ নেন। পরে এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সার্জিও গোরের আয়োজনে অনুষ্ঠিত এ আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। ১১টি দেশে দায়িত্ব পালন করা মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের সঙ্গে কথা বলার কথাও জানান তিনি।
রুবিও অংশ নেওয়া কূটনীতিকদের মধ্যে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের নাম উল্লেখ করেন।
এর আগে সোমবার ভারতের পাঞ্জাবের অমৃতসরে সফর করেন সার্জিও গোর। সেখানে তিনি শিখ ধর্মাবলম্বীদের পবিত্র স্থান স্বর্ণমন্দির পরিদর্শন করেন। পাশাপাশি জালিয়ানওয়ালাবাগ ও দেশভাগ জাদুঘরও ঘুরে দেখেন।








