চীনা রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টার বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে এ বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সাক্ষাৎকালে বাংলাদেশে দায়িত্ব পালনকালে দুই দেশের দ্বিপক্ষীয় ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে চীনা রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন প্রতিরক্ষা উপদেষ্টা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে চীনের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড. এ কে এম শামছুল ইসলাম আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত হবে। পাশাপাশি সামরিক প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত ক্ষেত্রে যৌথ উদ্যোগের পরিধিও আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিজ্ঞাপন
সাক্ষাতে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশকে চীনের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশে দায়িত্ব পালনের সময় প্রতিরক্ষা উপদেষ্টা ও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পাওয়া সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক আস্থা, ঐতিহাসিক বন্ধুত্ব এবং কৌশলগত অংশীদারত্ব আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইয়াও ওয়েন।








