Logo

বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৫১
বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে
ছবি: সংগৃহীত

বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এসব কথা বলেন ইয়াও ওয়েন।

বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত।

বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইয়াও ওয়েনের বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দেশটির ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।

এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝিও বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতে চীনের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছিলেন ইয়াও ওয়েন। দুই দেশের সাম্প্রতিক আলোচনায় অবকাঠামো, জ্বালানি, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও বিনিয়োগসহ বিভিন্ন খাত গুরুত্ব পেয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD