Logo

পুলিশের পাহারায় আল-আকসায় ঢুকলেন ৯০০ ইসরায়েলি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৩২
পুলিশের পাহারায় আল-আকসায় ঢুকলেন ৯০০ ইসরায়েলি
ছবি: সংগৃহীত

ইহুদিদের সুক্কোট উৎসবের তৃতীয় দিনে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শত শত ইসরায়েলি প্রবেশ করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় তারা প্রাঙ্গণে ঢোকেন। ফিলিস্তিনি জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, সকালে প্রায় ৯০০ জন সেখানে প্রবেশ করেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলিরা আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের পর বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন। তাদের প্রবেশের সময় পুরোনো শহরের আশপাশের সড়ক ও মোড়গুলোতে কড়াকড়ি আরোপ করা হয়।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও এদিন পুলিশের নিরাপত্তায় আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। সেখানে তিনি ইসরায়েলিদের উদ্দেশে বক্তব্য দেন এবং আল-আকসাকে ইহুদিদের স্থান হিসেবে দাবি করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সুক্কোট উৎসবকে কেন্দ্র করে এর আগের দিনও শত শত ইসরায়েলি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন। ২০ সেপ্টেম্বর ইয়োম কিপুর উপলক্ষে প্রায় ৫৭০ জন ইসরায়েলি সেখানে প্রবেশ করে ধর্মীয় আচার পালন করেছিলেন বলে ফিলিস্তিনি জেরুজালেম গভর্নরেট জানিয়েছিল।

বিজ্ঞাপন

আল-আকসা মুসলিমদের অন্যতম পবিত্র স্থান। ১৯৬৭ সাল থেকে চলে আসা ঐতিহাসিক ব্যবস্থার অধীনে অমুসলিমদের সেখানে পরিদর্শনের অনুমতি থাকলেও তাদের প্রার্থনা করার অনুমতি নেই। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি রাজনীতিক ও বসতিস্থাপনকারীদের প্রবেশ এবং সেখানে ধর্মীয় আচার পালনের ঘটনায় ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে উত্তেজনা বেড়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD