Logo

মাঝ আকাশে দুই পাইলটের হাতাহাতি, সৌদিতে জরুরি অবতরণ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৫৫
মাঝ আকাশে দুই পাইলটের হাতাহাতি, সৌদিতে জরুরি অবতরণ
ছবি: সংগৃহীত

দুবাই থেকে তেল আবিব যাওয়ার পথে মাঝ আকাশে দুই পাইলটের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় উড়োজাহাজটি দ্রুত নিচে নেমে যায় এবং জরুরি সংকেত পাঠানোর পর গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) ফ্লাইদুবাইয়ের FZ1073 ফ্লাইটে এ ঘটনা ঘটে। উড়োজাহাজটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। বিমানটি ছিল বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় মাত্র দুই মিনিটের কিছু বেশি সময়ে প্রায় ১৭ হাজার ৪০০ ফুট নিচে নেমে যায়। পরে বিমানটি গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের দিকে চলে যায়।

এ সময় উড়োজাহাজটি জরুরি সংকেত ‘৭৭০০’ পাঠায়। পরে ‘৭৫০০’ সংকেতও পাঠানো হয়, যা উড়োজাহাজে অবৈধ হস্তক্ষেপ বা সম্ভাব্য ছিনতাইয়ের সংকেত হিসেবে ব্যবহৃত হয়। এতে ইসরায়েলি কর্তৃপক্ষের মধ্যে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয় এবং যুদ্ধবিমানও সতর্ক অবস্থায় যায় বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

তবে পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এটি ছিনতাইয়ের ঘটনা ছিল না। ককপিটে দুই পাইলটের মধ্যে সহিংস বিরোধের সূত্র ধরেই জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফ্লাইদুবাই জানিয়েছে, ফ্লাইটটি নিরাপদে তাবুক বিমানবন্দরে অবতরণ করেছে এবং বিমানের সব যাত্রী ও ক্রু নিরাপদে রয়েছেন। এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বিমান সংস্থাটি।

বিভিন্ন প্রতিবেদনে যাত্রীদের বরাতে ককপিট থেকে চিৎকার ও গোলমালের শব্দ শোনার কথা বলা হয়েছে। কিছু প্রতিবেদনে একজন পাইলট আহত বা ছুরিকাহত হওয়ার দাবিও এসেছে। তবে এসব তথ্যের সবগুলো এখনো স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। একইভাবে একজন পাইলট ইচ্ছাকৃতভাবে বিমানটি বিধ্বস্ত করতে চেয়েছিলেন—এমন দাবিরও এখন পর্যন্ত নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ঘটনার পর ইসরায়েলি কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং যাত্রীদের নিরাপদে দেশে ফেরানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় তদন্তও শুরু হয়েছে বলে জানা গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD