Logo

কীভাবে দেশে ফিরবেন, সেই পরিকল্পনা জানাবেন শেখ হাসিনা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ অক্টোবর, ২০২৬, ১৩:৩১
কীভাবে দেশে ফিরবেন, সেই পরিকল্পনা জানাবেন শেখ হাসিনা
ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাবেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে ঠিক কবে সেই পরিকল্পনা প্রকাশ করা হবে, তা নির্দিষ্ট করে জানাননি তিনি।

বিজ্ঞাপন

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারত চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এই রায় দেওয়া হয়। তবে শেখ হাসিনা বিচারপ্রক্রিয়া ও রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে প্রত্যাখ্যান করেছেন।

সম্প্রতি লন্ডনে আয়োজিত একটি সেমিনারে অনলাইনে যুক্ত হন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘Safeguarding Democracy in Bangladesh: Rights, Freedoms and the Rule of Law’ শীর্ষক ওই সেমিনারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তিনি। সেমিনারে শেখ হাসিনা দাবি করেন, বাংলাদেশ বর্তমানে শাসনব্যবস্থা, নিরাপত্তা এবং জনগণের আস্থার ক্ষেত্রে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

এ সময় দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি ফিরিয়ে দিতে হবে বলেও দাবি করেন তিনি।

সেমিনারে দেশে ফেরার পরিকল্পনা সম্পর্কে শেখ হাসিনা জানান, আগামী ডিসেম্বর মাসে তিনি কীভাবে বাংলাদেশে ফিরবেন, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরবেন।

লন্ডনের ওয়ান গ্রেট জর্জ স্ট্রিটের গডফ্রে মিচেল রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারের আয়োজন করে কানাডা ও যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স (GCDG)।

বিজ্ঞাপন

সেমিনারে শেখ হাসিনা ছাড়াও বক্তব্য দেন তার ছেলে ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, যুক্তরাজ্যের এমপি বব ব্ল্যাকম্যান এবং ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য পাওলো কাসাকা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD