Logo

লস অ্যাঞ্জেলেসে জন্মদিনের পার্টি বাদ দিয়ে গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্র গড়লেন তরুণী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ অক্টোবর, ২০২৬, ১৯:৫৯
লস অ্যাঞ্জেলেসে জন্মদিনের পার্টি বাদ দিয়ে গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্র গড়লেন তরুণী
ছবি: সংগৃহীত

২১তম জন্মদিনকে ঘিরে বিলাসবহুল আয়োজন কিংবা লাস ভেগাসে ভ্রমণের পথ বেছে নেননি মিরিয়াম হারেগোট। বরং নিজের বিশেষ দিনটিকে অর্থবহ করে তুলতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের প্রাণকেন্দ্রে গৃহহীন মানুষের জন্য একটি আশ্রয়কেন্দ্র সংস্কার করে চালু করেছেন তিনি।

বিজ্ঞাপন

নিজের উদ্যোগ সম্পর্কে মিরিয়াম বলেন, “মানুষকে মানবিকতার ছোঁয়া দিতে পেরে দারুণ লাগছে, কারণ বর্তমান বিশ্বে এর বড্ড অভাব। আপনি নিজে সমাজে যে পরিবর্তন দেখতে চান, সেই পরিবর্তনের সূচনা আপনার নিজেকে দিয়েই করা উচিত।”

আশ্রয়কেন্দ্রটি চালুর পর ‘দ্য প্যাক প্রজেক্ট’ (P.A.C.K. — People Advocating Community Kinship) নামে একটি সংগঠনও প্রতিষ্ঠা করেন মিরিয়াম।

সাউথ সেন্ট্রাল লস অ্যাঞ্জেলেসের তরুণ, উদ্যোক্তা ও সৃজনশীল ব্যক্তিদের নিয়ে গড়ে ওঠা সংগঠনটি গৃহহীন ও সুবিধাবঞ্চিত তরুণদের সহায়তায় কাজ করছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে খাদ্য, বাসস্থান ও শিক্ষার সুযোগ তৈরি করা।

বিজ্ঞাপন

সংগঠনটির ‘ফিড দ্য হোমিস’ (Feed The Homies) নামের মাসিক কর্মসূচির মাধ্যমে লস অ্যাঞ্জেলেসের স্কিড রো এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে গরম খাবার বিতরণ করা হচ্ছে। উদ্যোগটির আওতায় ইতোমধ্যে হাজার হাজার মানুষ খাবার পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সমাজের কোনো সমস্যা সমাধানে বড় কোনো পদ, বিপুল অর্থ কিংবা আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় না থেকে ব্যক্তিগত উদ্যোগে কাজ শুরু করার উদাহরণ তৈরি করেছেন মিরিয়াম। তার জন্মদিনের এই ব্যতিক্রমী আয়োজন মানবিক সহায়তা ও সামাজিক উদ্যোগের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD