Logo

কসাই নেতানিয়াহুকে আতিথ্য, আমিরাতকে চড়া মূল্য দিতে হবে: ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ অক্টোবর, ২০২৬, ১৯:০৭
কসাই নেতানিয়াহুকে আতিথ্য, আমিরাতকে চড়া মূল্য দিতে হবে: ইরান
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আবুধাবি সফর নিয়ে সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করেছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সেক্রেটারি মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, নেতানিয়াহুকে গোপনে আতিথ্য দেওয়ার জন্য আমিরাতকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, নিজেদের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি থাকার পরও আমিরাত যেভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, একইভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে আতিথ্য দেওয়ার পরিণতিও ভালো হবে না।

রেজাই আরও বলেন, ‘বিগত যুদ্ধ থেকে শিক্ষা নিন, যুদ্ধ উসকে দেওয়া বন্ধ করুন এবং ইরানের দ্বীপগুলোর বিষয়ে ভিত্তিহীন দাবি উত্থাপন থেকে বিরত থাকুন।’

নেতানিয়াহুর আবুধাবি সফরটি আগে প্রকাশ্যে জানানো হয়নি। পরে সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থা WAM জানায়, রোববার নেতানিয়াহু দেশটিতে সফর করেন এবং প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং তা আরও জোরদার ও উন্নয়নের উপায় নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরও সফরটির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আমিরাতের প্রেসিডেন্টের আমন্ত্রণে নেতানিয়াহু দেশটিতে যান। তাদের ভাষ্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নেতানিয়াহুর এই সফর এমন এক সময়ে হলো, যখন ইরান ও আমিরাতের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা, পারস্য উপসাগরের তিনটি দ্বীপ নিয়ে বিরোধ এবং ইসরায়েলের সঙ্গে আবুধাবির সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে উত্তেজনা রয়েছে।

সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানে আমিরাতের ভূমিকা নিয়েও তেহরানের সমালোচনা রয়েছে। এসব বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েনের মধ্যে নেতানিয়াহুর আবুধাবি সফর ইরানের প্রতিক্রিয়া আরও তীব্র করেছে।

তবে নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্টের বৈঠকের আলোচ্য বিষয়ে বিভিন্ন প্রতিবেদনে কিছু পার্থক্য রয়েছে। আমিরাতের সরকারি বিবৃতিতে দ্বিপক্ষীয় সম্পর্কের কথা বলা হলেও ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, বৈঠকে ইরান নিয়েও আলোচনা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD