Logo

বিমান ছিনতাই চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না: নেতানিয়াহ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ অক্টোবর, ২০২৬, ১৯:৫২
বিমান ছিনতাই চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না: নেতানিয়াহ
ছবি: সংগৃহীত

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে এক পাইলটকে আরেক পাইলটের ছুরিকাঘাত এবং উড়োজাহাজটি বিপর্যস্ত করার চেষ্টার ঘটনায় ইরানের কোনো সংশ্লিষ্টতা ছিল কি না, তা বলার মতো সময় এখনো আসেনি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বিজ্ঞাপন

বুধবার (৩০ অক্টোবর) উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর বিমানটি ১৭ হাজার ফুটের বেশি নিচে নেমে যায়। এ সময় যাত্রী ও ক্রুরা হামলাকারীকে নিয়ন্ত্রণে নেওয়ার পর বিমানের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নেন। পরে বিমানটি নিরাপদে অবতরণ করে।

ঘটনায় ছুরিকাঘাতে আহত পাইলট ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। নেতানিয়াহু আহত পাইলটকে ‘সত্যিকারের নায়ক’ হিসেবে উল্লেখ করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিমানের এক যাত্রী ইয়ানিভ হায়ুন জানান, অভিযুক্ত ব্যক্তি বিমানটিকে অচল করে দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তিনি পেছন থেকে ওই ব্যক্তির গলা চেপে ধরেন। পরে আরও কয়েকজন যাত্রী এগিয়ে এসে তাকে নিয়ন্ত্রণে নিতে সহায়তা করেন।

বিজ্ঞাপন

ঘটনার পর অভিযুক্ত হামলাকারীকে সৌদি আরবে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফক্স নিউজকে জানিয়েছেন, তাকে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হতে পারে। কারণ বিমানটি সংযুক্ত আরব আমিরাত থেকেই যাত্রা শুরু করেছিল।

ঘটনায় ইরানের কোনো সম্পৃক্ততা পাওয়া গেছে কি না—এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ‘এটি বলার সময় এখনো আসেনি।’ তিনি আরও জানান, অভিযুক্ত পাইলটকে বর্তমানে সৌদি আরবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র: বিবিসি বাংলা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD