Logo

উত্তেজনা কমাতে ইরান ও জাপান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ অক্টোবর, ২০২৬, ১৯:২৮
উত্তেজনা কমাতে ইরান ও জাপান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিতসু।

বিজ্ঞাপন

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের বিষয়টি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পৃথকভাবে জানিয়েছে, আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি গুরুত্ব পেয়েছে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, চলমান পরিস্থিতির একটি কূটনৈতিক সমাধান খুঁজে পেতে দুই দেশ নিজেদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফোনালাপে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে নিরাপদ এবং অবাধ নৌ চলাচল নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

বিজ্ঞাপন

এ ছাড়া হরমুজ প্রণালির ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর নিরাপত্তা ও নৌ চলাচল নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগের মধ্যেই ইরান ও জাপানের দুই শীর্ষ কূটনীতিকের মধ্যে এই আলোচনা হলো।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD