Logo

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদি আরবের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ অক্টোবর, ২০২৬, ১২:১৬
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদি আরবের
ফাইল ছবি

ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মদিনায় একটি বিদ্যুৎকেন্দ্রে হুথিরা হামলা চালিয়েছে বলে দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার সৌদি কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার মদিনায় ওই হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সৌদি নেতৃত্বাধীন জোটের ভাষ্য অনুযায়ী, যে বিদ্যুৎকেন্দ্রে হামলা হয়েছে, সেখান থেকেই মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় একটি ট্রান্সফর্মার অকেজো হয়ে গেলেও মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি বলে দাবি করেছে জোটটি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জোটটি আরও জানিয়েছে, হামলায় ব্যবহৃত ড্রোন পরীক্ষা করে তারা হুথিদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে। তাদের দাবি, হুথিরাই হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে।

তবে সৌদি নেতৃত্বাধীন জোটের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে হুথিরা। তাদের একটি সূত্র বার্তাসংস্থা সাবাকে জানিয়েছে, মদিনায় হামলার অভিযোগও ‘ঘৃণ্য মিথ্যা’।

হুথি সূত্রটির দাবি, এর আগে মক্কায় হামলার চেষ্টা নিয়ে সৌদি আরব যে অভিযোগ করেছিল, তা সফল না হওয়ায় এবার মদিনায় হামলার নতুন অভিযোগ তোলা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযোগ, হুথিরা কাবা শরীফ ও মসজিদে নববীতে হামলা চালানোর চেষ্টা করছে এবং মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলাও সেই পরিকল্পনার অংশ।

বিজ্ঞাপন

মুসলিম বিশ্বের মধ্যে উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে দাবি করে জোটটি জানিয়েছে, তারা দুই পবিত্র স্থান রক্ষায় যেকোনো পদক্ষেপ নেবে।

তথ্য সূত্র: আলজাজিরা

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD