Logo

গাজার ধ্বংসযজ্ঞের আগে ও পরের ছবি প্রকাশ করলেন অ্যাঞ্জেলিনা জোলি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬, ১৮:০৪
গাজার ধ্বংসযজ্ঞের আগে ও পরের ছবি প্রকাশ করলেন অ্যাঞ্জেলিনা জোলি
ছবি: সংগৃহীত

গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরতে গুগল ম্যাপসের স্যাটেলাইটে ধারণ করা আগে ও পরের ছবি প্রকাশ করেছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া দীর্ঘ এক পোস্টে জোলি লিখেছেন, এখন গুগল আর্থ খুললেই গাজায় কী ঘটেছে, তা দেখা যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, গাজার পুরো এলাকাজুড়ে এখন ধ্বংসস্তূপ। ঘরবাড়ি, স্কুল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, সড়ক, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

জোলি আরও বলেন, গাজায় প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। তবে সেখানে ত্রাণ ও আশ্রয়ের উপকরণ পৌঁছানোর ক্ষেত্রে এখনো বিভিন্ন ধরনের বিধিনিষেধ ও বিলম্ব রয়েছে।

বিজ্ঞাপন

শরণার্থী ও মানবিক সংকট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন অ্যাঞ্জেলিনা জোলি। তিনি ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত এবং ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD