Logo

রাশিয়ার সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬, ১৬:২১
রাশিয়ার সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

রাশিয়ায় নিউমোনিক প্লেগের সম্ভাব্য প্রাদুর্ভাব মোকাবিলায় সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এখনো তার কোনো কথা হয়নি বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।

সাইবেরিয়ার রিসার্চ অ্যান্টি-প্লেগ ইনস্টিটিউটের গবেষণাগারকর্মী মারিয়া শিপিলোভা সম্ভাব্য প্লেগ ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে মারা গেছেন—এমন খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে। তবে তার মৃত্যু নিউমোনিক প্লেগে হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয় পাঁচটি হাসপাতাল ও ইনস্টিটিউটের বেশ কয়েকজন কর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শিপিলোভা ‘অজ্ঞাত কারণে সৃষ্ট নিউমোনিয়ায়’ মারা গেছেন। প্রাথমিক পরীক্ষায় তার কর্মস্থলের সঙ্গে সম্পর্কিত কোনো জীবাণুর উপস্থিতিও পাওয়া যায়নি। এখন পর্যন্ত নতুন করে কোনো অসুস্থতা বা মৃত্যুর খবরও পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা কেবল এটি সম্পর্কে জানতে পেরেছি। আমরা তাদের যথাসম্ভব সাহায্য করব।’ রোগটি আগে নিয়ন্ত্রণে রাখা সহজ হলেও বর্তমানে অনুজীব ও জীবাণু শক্তিশালী হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

চিকিৎসকদের মতে, নিউমোনিক প্লেগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব।

এক্সিওসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ, পররাষ্ট্র দপ্তর এবং ইউরোপীয় কমিশন সম্ভাব্য প্রাদুর্ভাবের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD