আমাদের সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী

কয়েক দশক ধরে বিভিন্ন দায়িত্ব ও ভূমিকায় পাকিস্তানি সামরিক সদস্যরা সৌদি আরবে অবস্থান করছেন বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। বুধবার (৭ অক্টোবর) সিএনএনের এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
বিজ্ঞাপন
আইএসপিআর প্রধান বলেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক, রাজনৈতিক ও সামরিক সম্পর্কের ধারাবাহিকতায় সাম্প্রতিক প্রতিরক্ষা সহযোগিতার সিদ্ধান্ত এসেছে। তাঁর ভাষায়, মক্কা প্রতিরক্ষা জোট কোনো আকস্মিক উদ্যোগ নয়।
এর আগে রিয়াদে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে তিন দেশ সম্মিলিত প্রতিরক্ষা প্রতিশ্রুতি দ্রুত কার্যকরের বিষয়ে একমত হয়। একই সঙ্গে সৌদি আরবে সম্মত সামরিক বাহিনী ও প্রয়োজনীয় সক্ষমতা দ্রুত মোতায়েনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, অনুমোদিত ব্যবস্থা এবং সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব আইনি কাঠামো অনুসরণ করে সামরিক প্রস্তুতি, সমন্বয় ও সক্ষমতা জোরদার করা হবে। এর অংশ হিসেবেই প্রয়োজনীয় সেনা মোতায়েনের ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
চলতি বছরের আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো—সদস্য দেশগুলোর যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
নতুন এই প্রতিরক্ষা কাঠামোর মাধ্যমে তিন দেশের মধ্যে সামরিক সহযোগিতা ও পারস্পরিক প্রতিরক্ষা সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: জিও নিউজ








