বিবিসির এফএম রেডিও সম্প্রচার স্থগিত করল আফগানিস্তান

আফগানিস্তানজুড়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এফএম রেডিও সম্প্রচার স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে বিবিসি জানিয়েছে, সংকট সমাধানে আফগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
বিজ্ঞাপন
বিবিসির এক মুখপাত্র বিবৃতিতে বলেন, সঠিক সংবাদ ও তথ্যের জন্য আফগানিস্তানজুড়ে লাখ লাখ মানুষ বিবিসির ওপর নির্ভর করেন। সম্প্রচার স্থগিতের পরিস্থিতি সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আফগানিস্তানের তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খোবিব গফরান জানিয়েছেন, বারবার নীতিমালা লঙ্ঘনের অভিযোগে সাময়িকভাবে বিবিসির সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
তবে কোন নীতিমালা বা নিয়ম লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। বিবিসির এফএম সম্প্রচার স্থগিতের ঘটনায় দেশটিতে সংবাদ ও তথ্যপ্রাপ্তির সুযোগ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স








