Logo

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৩৪, আহত ৫০

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬, ১৯:২২
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৩৪, আহত ৫০
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৩৪ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষিকা। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্লাস চলাকালে স্কুলটিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ অসিম জানান, তাঁদের হাসপাতালে ৩৩ জনের মরদেহ আনা হয়। পরে প্রদেশটির ডেপুটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আরও দুই শিশুর মরদেহ হাসপাতালে নেওয়ার তথ্য জানান।

দুর্ঘটনার পর হাসপাতালটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহত সব শিক্ষার্থীর বয়স ১৪ বছরের কম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পেশোয়ারের পুলিশ কর্মকর্তা ডাক্তার মিঞা সাঈদ জানান, তিনতলা স্কুলটি শহরের জনবহুল দীর কলোনিতে অবস্থিত। এলাকার রাস্তাঘাট সরু হওয়ায় উদ্ধারকাজ পরিচালনায় উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে।

ছাদ ধসে পড়ার সময় ওই শ্রেণিকক্ষে ৩০ জনের বেশি শিক্ষার্থী ছিল বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পুলিশ কর্মকর্তা আরও বলেন, স্কুল ভবনটিতে একাধিক ত্রুটি ছিল। ছাদ নির্মাণে ব্যবহার করা হয়েছিল মাটির তৈরি ভারী টাইলস। ভবনটির অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরো কাঠামো ধসে পড়ার আশঙ্কায় ভেতরে থাকা লোকজনকে দ্রুত বের করে আনা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারী টাইলসের অতিরিক্ত চাপ ভবনটির ওপর পড়ে এবং সেই ভার সহ্য করতে না পেরে ছাদ ধসে যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে বিস্তারিত তদন্তের তথ্য প্রতিবেদনে জানানো হয়নি।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD