Logo

মুসলিমদের সমর্থন ছাড়া ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৬, ১১:৫৮
মুসলিমদের সমর্থন ছাড়া ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা
ছবি: সংগৃহীত

নির্বাচনে ফিলিস্তিনি মুসলিম নাগরিকদের ভোট এবং আরব রাজনৈতিক দলগুলোর আসনসংখ্যা সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বুথফেরত সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ও বিরোধী শিবির—কোনোটিই এককভাবে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না।

বিজ্ঞাপন

স্থানীয় সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রকাশিত সমীক্ষায় দেখা যায়, ১২০ সদস্যের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের বিপরীতে নেতানিয়াহুর জোট ৫০টি এবং বিরোধী জোট ৫৩টি আসন পেতে পারে।

এমন পরিস্থিতিতে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দুটি প্রধান রাজনৈতিক দল—জয়েন্ট লিস্ট ও রাম—গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী, দল দুটি সম্মিলিতভাবে ১৭টি আসন পেতে পারে। এতে সরকার গঠনের আলোচনা ও সংসদীয় সমর্থন নিশ্চিত করার ক্ষেত্রে আরব রাজনৈতিক দলগুলোর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই পূর্বাভাস বাস্তবায়িত হলে নেসেটে আরব আইনপ্রণেতাদের প্রতিনিধিত্ব রেকর্ড উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে বুথফেরত সমীক্ষার ফল চূড়ান্ত নির্বাচনী ফল নয়। সরকার গঠনের চূড়ান্ত সমীকরণ নির্ভর করবে আনুষ্ঠানিক ফলাফল, রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং সম্ভাব্য জোট আলোচনার ওপর।

সূত্র: মিডল ইস্ট আই।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD