Logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের সব শর্ত মানার দাবি মোজতবা খামেনির

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৬, ২১:৩৫
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের সব শর্ত মানার দাবি মোজতবা খামেনির
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে ইরানের নির্ধারিত সব শর্ত পূরণের ওপর জোর দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, যুদ্ধ বন্ধের ক্ষেত্রে ইরানের জনগণের অধিকার ও স্বার্থ এবং আঞ্চলিক মিত্রদের স্বার্থ সুরক্ষিত রাখতে হবে। এ জন্য তেহরানের দেওয়া শর্তগুলো মেনে নেওয়া অপরিহার্য।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ অক্টোবর) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মহসিন রেজাইয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব কথা বলেন মোজতবা খামেনি।

বৈঠকে মহসিন রেজাই ইরানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং সংকট মোকাবিলায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সর্বোচ্চ নেতাকে অবহিত করেন। পরিস্থিতি পর্যালোচনার পর মোজতবা খামেনি যুদ্ধ বন্ধের উদ্যোগে ইরানের জাতীয় স্বার্থের পাশাপাশি তথাকথিত ‘প্রতিরোধ ফ্রন্ট’-এর স্বার্থ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাষ্ট্র পরিচালনায় সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দেন। তাঁর মতে, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামরিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ।

এ ছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। একই সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন ইরানের সর্বোচ্চ নেতা।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসান এবং উত্তেজনা কমাতে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। আঞ্চলিক নিরাপত্তা জোরদার ও সংকটের স্থায়ী সমাধান খুঁজতে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগও চলছে।

বিজ্ঞাপন

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD