Logo

বাবার দাফনে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬, ১২:৫২
বাবার দাফনে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির
ছবি: সংগৃহীত

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আলি খামেনির দাফনের রাতে মাশহাদে উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন তার শাশুড়ি তৈয়্যেবা মাহরুজাদেহ। ওই সময় মোজতবা ‘সম্পূর্ণ সুস্থ’ ছিলেন বলেও দাবি করেছেন

বিজ্ঞাপন

আখবার মাশহাদে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে তৈয়্যেবা মাহরুজাদেহ বলেন, ‘আমি ওই রাতেই তাঁকে দেখেছি। আল্লাহর রহমতে তিনি সম্পূর্ণ সুস্থ ও ভালো ছিলেন।’

তৈয়্যেবা মাহরুজাদেহ ইরানের প্রভাবশালী রাজনীতিক গোলাম-আলি হাদ্দাদ-আদেলের স্ত্রী। তিনি মোজতবা খামেনির প্রয়াত স্ত্রী জাহরা হাদ্দাদ-আদেলের মা। গত ২৮ ফেব্রুয়ারি আলি খামেনির বাসভবন ও কার্যালয় লক্ষ্য করে চালানো হামলায় জাহরা নিহত হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাষ্ট্রঘনিষ্ঠ কয়েকটি গণমাধ্যম মাহরুজাদেহর বক্তব্যকে মোজতবা খামেনির সুস্থতার প্রমাণ হিসেবে তুলে ধরেছে। তবে প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে তার সাম্প্রতিক কোনো ছবি বা অডিও প্রকাশ করা হয়নি।

মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় নিহত আলি খামেনিকে ১০ জুলাই ভোরের আগে মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হয়। সরকারি শোক ও দাফন অনুষ্ঠানের প্রকাশিত ফুটেজে মোজতবাকে দেখা যায়নি। তবে তার তিন ভাইকে বাবার কফিনের পাশে দেখা গেছে।

আলি খামেনির মৃত্যুর আট দিন পর, ৮ মার্চ, বিশেষজ্ঞ পরিষদ মোজতবা খামেনিকে ইসলামি প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করে। এরপর থেকে তিনি প্রকাশ্যে আসেননি; তার নামে কেবল লিখিত বিবৃতি ও আদেশ প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

রয়টার্স এর আগে সূত্রের বরাতে জানিয়েছিল, হামলায় মোজতবার মুখমণ্ডল ও পায়ে গুরুতর আঘাত লাগে। তবে তিনি মানসিকভাবে সচেতন ছিলেন এবং অডিও যোগাযোগের মাধ্যমে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে অংশ নিচ্ছিলেন।

সূত্র: ইরানওয়্যার

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD