Logo

নেতানিয়াহুর পরাজয় ঘোষণা করলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৬, ১১:৪০
নেতানিয়াহুর পরাজয় ঘোষণা করলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বলে দাবি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বেয়াহাদ পার্টির প্রধান নাফতালি বেনেট। বুথফেরত সমীক্ষায় নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা ৬৮ থেকে কমে ৫০-এ নেমে আসার পূর্বাভাস পাওয়ার পর মধ্যরাতে তেল আবিবে দলের সদর দপ্তরে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

বুথফেরত সমীক্ষায় গ্যাডি আইজেনকোটের ইয়াশার পার্টি বিরোধী জোটের প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং বেনেটের বেয়াহাদ পার্টি ১২ থেকে ১৩টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সমীক্ষার ফলাফলের পর বেনেট বলেন, ‘ইসরায়েলের জনগণ, তোমাদের মাথা উঁচু রাখো! যারা সেবা করে তাদের জোট খসড়া ফাঁকিবাজদের জোটকে পরাজিত করেছে।’

তিনি আরও যোগ করেন, ‘ইসরায়েলের জনগণ জেগে উঠেছে এবং কথা বলেছে: নেতানিয়াহু হেরে গেছেন, এবং ৭ অক্টোবরের সরকার বাড়ি ফিরে যাচ্ছে! খসড়া-ফাঁকিবাজ জোট ৬৮টি আসন থেকে ভেঙে ৫০টিতে নেমে এসেছে।’

চুড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে বেনেট বলেন, ‘আমরা ধৈর্যের সঙ্গে প্রকৃত ফলাফলের জন্য অপেক্ষা করব, কারণ এখনও অনেক কিছু পরিবর্তন হতে পারে। তবে ইতিমধ্যে, আমরা, পরিবর্তন চাওয়া জোটের নেতারা, কথা বলছি এবং সমন্বয় করছি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নেতৃত্বের ধারা পরিবর্তনের অঙ্গীকার করে বেনেট বলেন, ‘নেতৃত্ব যা জনগণের কষ্ট শোনে এবং তাদের জড়িয়ে ধরে। ঠিক সেই চেতনাটিই আমরা সারা দেশের তৃণমূল সম্মেলন থেকে ইসরায়েলি পার্লামেন্টে, রাষ্ট্রের নেতৃত্বে নিয়ে আসব।’

রাজনৈতিক প্রেক্ষাপটে উল্লেখযোগ্য বিষয় হলো, গত এপ্রিল মাসে বেনেট ও ইয়ায়ির লাপিদ একসঙ্গে বেয়াহাদ পার্টি গঠন করেন। এর আগে লাপিদ ২০১৩ সালে প্রতিষ্ঠিত ইয়েশ আতিদ পার্টির নেতৃত্বে ছিলেন। ডানপন্থী রাজনীতির সঙ্গে মতপার্থক্যের কারণে একপর্যায়ে রাজনীতি থেকে বিরতি নিলেও পরে আবার সক্রিয় হন বেনেট।

বিজ্ঞাপন

২০১৩ সালের নির্বাচনের পরও বেনেট ও লাপিদের মধ্যে রাজনৈতিক জোট গঠিত হয়েছিল। ওই জোট নেতানিয়াহুর সরকারের সময় ‘ভাইদের জোট’ নামে পরিচিতি পায়।

সূত্র: ওয়াইনেট নিউজ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD