Logo

ধর্মীয় পোশাকে পাসপোর্টের ছবি তোলার অনুমতি দিল কানাডা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ নভেম্বর, ২০২৬, ১২:২৬
ধর্মীয় পোশাকে পাসপোর্টের ছবি তোলার অনুমতি দিল কানাডা
ছবি: সংগৃহীত

কানাডার পাসপোর্টের ছবিতে হিজাব, পাগড়ি ও ইহুদিদের ধর্মীয় টুপি পরার অনুমতি দিয়েছে দেশটির সরকার। ধর্মীয় বিশ্বাসের কারণে মাথা ঢেকে ছবি তুলতে চাইলে আবেদনকারীদের কোনো লিখিত প্রমাণপত্র জমা দিতে হবে না। তবে ছবিতে মুখের সম্পূর্ণ অংশ স্পষ্টভাবে দৃশ্যমান রাখা বাধ্যতামূলক।

বিজ্ঞাপন

কানাডা সরকারের নতুন নির্দেশনায় এ নিয়মের কথা জানানো হয়েছে।

দেশটির অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী, হিজাব বা অন্য কোনো মাথার কাপড় পরলেও কপাল থেকে থুতনি পর্যন্ত মুখের পুরো অংশ স্পষ্ট দেখা যেতে হবে। একই সঙ্গে মুখের দুই পাশও দৃশ্যমান রাখতে হবে। মাথার কাপড় এমনভাবে পরতে হবে, যাতে চোখ, নাক, গাল কিংবা কপালে কোনো ছায়া না পড়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে নিকাব বা বোরকার মতো মুখের পরিচয় শনাক্তে বাধা সৃষ্টি করে, এমন পোশাক পরে পাসপোর্টের ছবি তোলার সুযোগ নেই। এ ধরনের ক্ষেত্রে আবেদনকারীরা চাইলে আলাদা কক্ষে ছবি তোলার অনুরোধ জানাতে পারবেন। পাশাপাশি একই লিঙ্গের আলোকচিত্রীর মাধ্যমে ছবি তোলার ব্যবস্থাও চাওয়া যাবে।

পাসপোর্টের ছবির ক্ষেত্রে অন্যান্য নিয়মও বহাল রেখেছে কানাডা সরকার। ছবি তোলার সময় চোখ খোলা রাখতে হবে এবং সরাসরি ক্যামেরার দিকে তাকাতে হবে। মুখ বন্ধ রেখে স্বাভাবিক অভিব্যক্তি বজায় রাখাও বাধ্যতামূলক।

এ ছাড়া ছবি অবশ্যই সর্বশেষ ছয় মাসের মধ্যে তোলা হতে হবে। ছবির রং পরিবর্তন, সম্পাদনা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কোনো ধরনের পরিবর্তন করা যাবে না।

বিজ্ঞাপন

সূত্র: কানাডা সরকার

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD