Logo

আজকের রাশিফল: জেনে নিন ভাগ্যে কী বদল হতে পারে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল, ২০২৬, ১৪:১৯
আজকের রাশিফল: জেনে নিন ভাগ্যে কী বদল হতে পারে
ছবি: সংগৃহীত

আজ শনিবার, ১১ এপ্রিল ২০২৬। চাঁদ আজ মকর রাশিতে গোচর করছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই গোচরের প্রভাবে আজকের দিনটি বিভিন্ন রাশির জন্য কেমন কাটতে পারে, তা জেনে নিন বিস্তারিত রাশিফলে। দিনের শুরুতে একবার রাশিফল পড়ে নিলে ভাগ্যের সম্ভাব্য দিকগুলো সম্পর্কে আগাম ধারণা পাওয়া যায়। ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক, কর্মক্ষেত্র ও স্বাস্থ্য — সবকিছু নিয়েই রয়েছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

বিজ্ঞাপন

মেষ

কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। বুদ্ধি ও কৌশলের মাধ্যমে শত্রুর মোকাবিলা করতে পারবেন। আইনি বিষয়ে পরামর্শ নেওয়ার প্রয়োজন দেখা দিতে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধের আশঙ্কা আছে। ভোগ-বিলাসিতায় অতিরিক্ত মনোযোগ দিলে ব্যবসায় ক্ষতি হতে পারে। অতিরিক্ত উদাসীনতাও ব্যবসায়িক ক্ষতির কারণ হতে পারে। ভূসম্পত্তি দেখভালের দায়িত্ব আপনার ওপর আসতে পারে।

বৃষ

বিজ্ঞাপন

অতিরিক্ত উদারতা আজ বিপদ ডেকে আনতে পারে। অলৌকিক কোনো কারণে মনে ভয় দেখা দিতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে অপ্রত্যাশিত দেখা হওয়ার যোগ রয়েছে। কর্মস্থলে ধৈর্যের বড় পরীক্ষা দিতে হতে পারে। নতুন বাড়ি নির্মাণ নিয়ে আলোচনা চলতে পারে। জলপথে ভ্রমণ এড়িয়ে চলাই ভালো। আপনার কোনো কুমন্ত্রণায় সংসারে অশান্তি বাড়তে পারে। কর্মস্থলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি পাবেন।

মিথুন

বিজ্ঞাপন

ব্যবহারের জন্য সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য হতে পারে। সম্পত্তি নিয়ে পরিবারের বড়দের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। সন্তানের বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কাছের কারও অসুস্থতার খবর পেতে পারেন। বন্ধুবান্ধবদের বিষয়ে সতর্ক থাকা ভালো।

কর্কট

প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটতে পারে। গুরুত্বপূর্ণ কাজ থাকলে সকালেই সম্পন্ন করা উত্তম। প্রতিবেশীর কারণে নিজের কাজে বাধা আসতে পারে। তবে কারও স্নেহ ও সহানুভূতি মানসিক স্বস্তি দিতে পারে। স্ত্রীর সহযোগিতায় ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

সিংহ

চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। অন্যকে সাহায্য করতে গিয়ে নিজ ক্ষতির আশঙ্কা রয়েছে। শারীরিক অসুস্থতার কারণে ভ্রমণ বাতিল হতে পারে। একাকিত্বের অনুভূতি বাড়তে পারে। সকালের দিকে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অতিরিক্ত লোভ ক্ষতিকর হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে মুক্তি মিলতে পারে।

কন্যা

বিজ্ঞাপন

অংশীদারি ব্যবসায় লাভ বাড়তে পারে। বন্ধুর আচরণে বিরক্তি আসতে পারে। পেটের সমস্যা দেখা দিতে পারে এবং চিকিৎসা ব্যয় বাড়তে পারে। বিনিয়োগে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। চুরি বা আর্থিক ক্ষতির বিষয়ে সতর্ক থাকা জরুরি। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে।

তুলা

নতুন কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায় কিছু বাধার মুখে পড়তে পারেন। অফিসে সাহসী সিদ্ধান্ত নিতে হতে পারে। মাথাব্যথা বা শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে। অতিরিক্ত আয় হলেও সমস্যা দেখা দিতে পারে। বাবার সহায়তায় বিপদ থেকে মুক্তি মিলতে পারে। প্রিয়জনের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

বৃশ্চিক

প্রেমের সম্পর্কে আনন্দ বাড়তে পারে। আত্মীয়দের সঙ্গে বিরোধ দেখা দিতে পারে। দূরে থাকা বন্ধুর সুখবর পেতে পারেন। ভালো কাজেও নিরাশা আসতে পারে। কর্মক্ষেত্রে সুনাম অর্জনের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অস্থিরতা তৈরি হতে পারে। শারীরিকভাবে বুকের সমস্যা দেখা দিতে পারে।

ধনু

বিজ্ঞাপন

অতিরিক্ত আয়ের চেষ্টা বিপদের কারণ হতে পারে। শিল্পীদের জন্য সময় অনুকূল। প্রেমে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। ব্যবসায় লাভ বাড়তে পারে। বাড়িতে শুভ কাজের সম্ভাবনা রয়েছে। অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ আসবে। পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে।

মকর

বিজ্ঞাপন

কঠিন সমস্যার সমাধান হতে পারে। নতুন কাজে উৎসাহ বাড়বে। পরিশ্রমের স্বীকৃতি মিলতে পারে। ব্যবসায় মানসিক চাপ কমবে। কারও কাছে গুরুত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শত্রু নিয়ে উদ্বেগ বাড়তে পারে। ভ্রমণে সতর্কতা প্রয়োজন। ব্যয় বৃদ্ধি ও আত্মীয়দের সঙ্গে তিক্ততা দেখা দিতে পারে।

কুম্ভ

প্রিয়জনের খোঁজ না পেয়ে মন খারাপ হতে পারে। ব্যবসায় উন্নতির সুযোগ রয়েছে। কাছাকাছি ভ্রমণ হতে পারে। মানসিক অস্থিরতা থাকতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গী নির্বাচনে সতর্ক থাকা উচিত।

বিজ্ঞাপন

মীন

বন্ধু মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারেন। বুদ্ধিমত্তায় বিপদ থেকে মুক্তি মিলবে। প্রেমে অশান্তি সম্পর্ক ভাঙনের দিকে যেতে পারে। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। পড়াশোনায় মনোযোগ বাড়বে। তবে দুর্ঘটনার ঝুঁকি থাকায় সতর্ক থাকা জরুরি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD