Logo

আজকের রাশিফল : কর্কট রাশিকে আগুন থেকে সতর্ক থাকার পরামর্শ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ মে, ২০২৬, ১২:০০
আজকের রাশিফল : কর্কট রাশিকে আগুন থেকে সতর্ক থাকার পরামর্শ
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ বৈশাখ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। বৃহস্পতিবার (৭ মে) দিনজুড়ে থাকবে সাধ্য যোগ ও শুভ যোগের প্রভাব। পাশাপাশি পূর্বাষাঢ় ও উত্তরাষাঢ় নক্ষত্রের প্রভাবও সক্রিয় থাকবে। জ্যোতিষশাস্ত্র মতে, বৃহস্পতিবার শ্রীবিষ্ণুর আরাধনার দিন। আজ সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।

বিজ্ঞাপন

চাঁদ আজ ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে। ফলে কিছু রাশির জন্য দিনটি শুভ হলেও কয়েকটি রাশিকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।

মেষ : স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চ রক্তচাপ বা শারীরিক আঘাতের আশঙ্কা রয়েছে। অপ্রয়োজনীয় খরচ বাড়বে। বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। তবে আয় বাড়ার সম্ভাবনা আছে।

বিজ্ঞাপন

বৃষ : কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি থাকবে। তবে পারিবারিক দুশ্চিন্তা বাড়তে পারে। ব্যবসায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো। দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিতে পারে।

মিথুন : অকারণ ভয় ও মানসিক চাপ বাড়বে। কর্মস্থলে বিরূপ পরিস্থিতির শিকার হতে পারেন। পারিবারিক বিষয়ে উদ্বেগ থাকবে, বিশেষ করে বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে।

কর্কট : রক্তজনিত সমস্যায় ভোগান্তি হতে পারে। আগুন বা বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কর্মস্থলে বদলির সম্ভাবনাও রয়েছে। ঝুঁকিপূর্ণ কাজে সাফল্য মিলতে পারে।

বিজ্ঞাপন

সিংহ : ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। তবে অর্থ অপচয়ের আশঙ্কা আছে। আইনি ঝামেলা এড়িয়ে চলা ভালো। কর্মসূত্রে দূরে থাকা ব্যক্তিদের উন্নতির সম্ভাবনা রয়েছে।

কন্যা : পেটের সমস্যায় ভুগতে পারেন। প্রযুক্তি খাতে কর্মরতদের আয় বাড়তে পারে। দাম্পত্য জীবনে উদ্বেগ বাড়বে। পুরোনো ব্যবসায়িক যোগাযোগ উপকারে আসতে পারে।

বিজ্ঞাপন

তুলা : ব্যবসায় দূরদর্শিতার কারণে ক্ষতি এড়াতে পারবেন। নতুন ব্যবসা বা চুক্তি না করাই ভালো। বিদেশি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ আসতে পারে। ঋণ নেওয়া থেকে বিরত থাকুন।

বৃশ্চিক : ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হতে পারে। নতুন গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে।

ধনু : ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে তরলজাত পণ্যে। প্রেমের সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হতে পারে। তবে আঘাত বা রক্তপাতের আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

মকর : নতুন কাজের সুযোগ আসতে পারে। প্রকৌশল, শিল্প ও টেক্সটাইল খাতে কর্মরতদের জন্য দিনটি শুভ। পারিবারিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে।

কুম্ভ : নতুন গাড়ি বা বাড়ি কেনার সুযোগ আসতে পারে। খেলাধুলার সঙ্গে যুক্তরা নতুন সম্ভাবনা পাবেন। সন্তানের সাফল্যে গর্ব অনুভব করবেন।

বিজ্ঞাপন

মীন : মানসিক অস্থিরতা বাড়তে পারে। দাঁতের সমস্যায় ভুগতে পারেন। অংশীদারি ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করাই ভালো।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD