আজকের রাশিফল : কার দিন ভালো, কার সতর্কতা

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ বৈশাখ কৃষ্ণা ষষ্ঠী তিথি চলছে। দিনটিতে শুভ যোগ ও শুক্লা যোগের প্রভাব থাকছে। চাঁদ আজ মকর রাশিতে অবস্থান করবে। পাশাপাশি উত্তর আষাঢ়া ও শ্রবণা নক্ষত্রের প্রভাবও থাকবে। জ্যোতিষ মতে শুক্রবার মা লক্ষ্মীর দিন হিসেবে বিবেচিত হয়। দিনটি কিছু রাশির জন্য শুভ হলেও কিছু রাশির জন্য সতর্কতার বার্তা রয়েছে।
বিজ্ঞাপন
নিচে ১২টি রাশির আজকের পূর্বাভাস দেওয়া হলো—
মেষ রাশি: সন্তান নিয়ে উদ্বেগ বাড়তে পারে। অর্থ সঞ্চয়ের সুযোগ রয়েছে। উচ্চশিক্ষায় সাময়িক বাধা দেখা দিতে পারে। তবে অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে। আর্থিক চাপ কিছুটা কমবে এবং কমিশনভিত্তিক কাজে লাভের সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
বৃষ রাশি: ভুল সিদ্ধান্তের কারণে অর্থ প্রাপ্তিতে বিলম্ব হতে পারে। বাবার স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে। সন্তানের কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। বিয়েতে বাধা আসার সম্ভাবনা রয়েছে, তবে কর্মক্ষেত্রে উন্নতি বা নতুন সুযোগ আসতে পারে।
মিথুন রাশি: কর্মক্ষেত্রে চাপ কিছুটা কম থাকবে। অংশীদারি ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। পরিবহন খাতে লাভ হতে পারে। জলবাহিত রোগে ভোগান্তি হতে পারে এবং দূরযাত্রায় সতর্ক থাকা জরুরি।
কর্কট রাশি: বিদেশি ও আন্তঃদেশীয় বাণিজ্যে লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যা থেকে দূরে থাকাই ভালো। কারও সহায়তা নিতে গেলে সম্মানহানি হতে পারে। ত্বকের সমস্যা ও চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়তে পারে।
বিজ্ঞাপন
সিংহ রাশি: স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। পড়াশোনায় মনোযোগ কমতে পারে। ঠান্ডাজনিত সমস্যা দেখা দিতে পারে।
কন্যা রাশি: পরোপকারে অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে। পুরোনো রোগের উন্নতি হতে পারে, তবে চিকিৎসা ব্যয় বাড়তে পারে। চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
তুলা রাশি: উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে মতবিরোধ হতে পারে। বন্ধুর সহায়তা মিলতে পারে। স্বাস্থ্য সমস্যা ও বাগবিতণ্ডায় সতর্ক থাকতে হবে। পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক রাশি: কাজের চাপ বাড়বে। দীর্ঘদিনের পরিকল্পনা সফল হতে পারে। বিয়ের আলোচনা এগোতে পারে। চাকরিতে পদোন্নতি ও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।
ধনু রাশি: দাম্পত্যে মতবিরোধ দেখা দিতে পারে। ভুল সিদ্ধান্তের আশঙ্কা রয়েছে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে। গলার সমস্যা হতে পারে।
বিজ্ঞাপন
মকর রাশি: চিকিৎসা বা ছোট অস্ত্রোপচারের যোগ রয়েছে। আইনি কাজে বাধা আসতে পারে। বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রলোভন থেকে দূরে থাকা জরুরি।
আরও পড়ুন: খুব সহজে যেভাবে চিনবেন ভালো আম
কুম্ভ রাশি: নতুন বাড়ি নির্মাণ শুরু হতে পারে। চিকিৎসা খাতে ব্যয় বাড়বে। পারিবারিক ও ব্যবসায়িক জটিলতা দেখা দিতে পারে।
বিজ্ঞাপন
মীন রাশি: নিজের দুর্বলতা প্রকাশ না করাই ভালো। দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি সংক্রান্ত বিরোধ মিটতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে।







