Logo

আজকের রাশিফল : কুম্ভে চাঁদ, ব্রহ্মা ও ইন্দ্র যোগে কার ভাগ্যে কী?

profile picture
জনবাণী ডেস্ক
১০ মে, ২০২৬, ১২:৩৭
আজকের রাশিফল : কুম্ভে চাঁদ, ব্রহ্মা ও ইন্দ্র যোগে কার ভাগ্যে কী?
ছবি: সংগৃহীত

আজ রবিবার (১০ মে ২০২৬)। বৈদিক পঞ্জিকা অনুযায়ী বৈশাখ কৃষ্ণা অষ্টমী তিথি। আজ চাঁদ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। একই সঙ্গে গঠিত হয়েছে শুভ ব্রহ্মা যোগ ও ইন্দ্র যোগ। ধনিষ্ঠা ও শতভিষা নক্ষত্রের প্রভাবে দিনটি কিছু রাশির জন্য বিশেষ সৌভাগ্য বয়ে আনতে পারে, আবার কিছু রাশিকে সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

নিচে ১২ রাশির আজকের সম্ভাব্য ফলাফল তুলে ধরা হলো—

মেষ : অর্থ সঞ্চয়ের ভালো সুযোগ রয়েছে। নতুন পোশাক বা উপহার পেতে পারেন। চাকরিপ্রার্থীদের জন্য সুসংবাদ আসতে পারে। তবে পেটের সমস্যা ও মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে।

বিজ্ঞাপন

বৃষ : অতিরিক্ত দুশ্চিন্তা মানসিক চাপ বাড়াতে পারে। খরচও বাড়তে পারে। ব্যবসায় নতুন উদ্যোগ সফল হবে। আইন পেশার সঙ্গে যুক্তদের জন্য দিনটি অনুকূল।

মিথুন : বাড়িতে অতিথি আসতে পারেন। দাম্পত্য জীবনে সঙ্গীর শারীরিক অসুস্থতা চিন্তার কারণ হতে পারে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

কর্কট : কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। খেলাধুলার সঙ্গে যুক্তদের জন্য বড় সুযোগ আসতে পারে।

বিজ্ঞাপন

সিংহ : অনিদ্রা ও শারীরিক অস্বস্তি থাকতে পারে। দাম্পত্য জীবনে মতবিরোধের আশঙ্কা রয়েছে। সরকারি চাকরির প্রস্তুতিতে অগ্রগতি হতে পারে।

কন্যা : আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। শত্রুরা ক্ষতি করতে পারবে না। তবে মানসিক অস্থিরতা ও পেটের সমস্যায় ভুগতে পারেন।

বিজ্ঞাপন

তুলা : ব্যবসার জন্য দিনটি অত্যন্ত শুভ। প্রতিযোগিতামূলক কাজেও সফল হতে পারেন। বুদ্ধিমত্তার মাধ্যমে অর্থ সঞ্চয়ের সুযোগ মিলবে।

বৃশ্চিক : বড় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। অফিসে অতিরিক্ত অর্থপ্রাপ্তির যোগ আছে। তবে সন্দেহপ্রবণতা এড়িয়ে চলা ভালো।

ধনু : ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মতবিরোধ হতে পারে। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

মকর : অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। পারিবারিক বিষয়ে উদ্বেগ থাকতে পারে। দাম্পত্য মতবিরোধ দ্রুত মিটে যেতে পারে।

কুম্ভ : অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পদোন্নতি বা কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে। কাছের কারও সঙ্গে সম্পর্কের টানাপোড়েন হতে পারে।

বিজ্ঞাপন

মীন : বন্ধুর সমালোচনায় মন খারাপ হতে পারে। শেয়ার, বিমা বা লটারিতে লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমের প্রস্তাবে ইতিবাচক সাড়া মিলতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD