প্রেম টিকিয়ে রাখতে প্রথম ডেটে এড়িয়ে চলুন ৪ বিষয়

প্রথম ডেটে অনেকেই নার্ভাস হয়ে পড়েন। অপরিচিত একজন মানুষের সঙ্গে প্রথমবার দেখা হলে কী বলা উচিত, কী বলা উচিত নয়—এ নিয়ে অস্বস্তিতে থাকা স্বাভাবিক। বিশেষ করে নিজের ব্যক্তিগত জীবন, পুরোনো সম্পর্ক কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে অনেকে প্রয়োজনের চেয়েও বেশি তথ্য দিয়ে ফেলেন।
বিজ্ঞাপন
তবে বিশেষজ্ঞদের মতে, প্রথম ডেট কোনো চাকরির সাক্ষাৎকার নয় যে নিজেকে যোগ্য প্রমাণ করতে সবকিছু খুলে বলতে হবে। বরং প্রথম সাক্ষাতে স্বাভাবিক থাকা এবং ধীরে ধীরে একে অপরকে জানার সুযোগ দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। তাই সম্পর্কের শুরুতেই কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত আলোচনা না করাই ভালো।
আপনি এখনো একা কেন
প্রথম ডেটেই কেন এখনো একা আছেন, আগে কতটি সম্পর্কে ছিলেন কিংবা আগের সম্পর্কগুলো কেন ভেঙেছে—এসব প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যায় যাওয়ার প্রয়োজন নেই। পুরোনো সম্পর্কের ইতিহাস প্রথম সাক্ষাতেই তুলে ধরলে কথোপকথন অস্বস্তিকর হয়ে উঠতে পারে।
বিজ্ঞাপন
সম্পর্ক কিছুটা এগোনোর পর পারস্পরিক বোঝাপড়া তৈরি হলে অতীত নিয়ে প্রয়োজন অনুযায়ী কথা বলা যেতে পারে। তবে প্রথম দেখাতেই নিজের ব্যক্তিগত সম্পর্কের পুরো ইতিহাস জানিয়ে দেওয়ার কোনো দরকার নেই।
অতিরিক্ত ব্যক্তিগত তথ্য
প্রথম আলাপেই বেতন কত, পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক কেমন কিংবা ব্যক্তিগত অভ্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করা এড়িয়ে চলাই ভালো। এসব তথ্য ব্যক্তিগত এবং সম্পর্কের শুরুতেই সেগুলো প্রকাশ করার প্রয়োজন নেই।
বিজ্ঞাপন
কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বস্তি হলে সরাসরি বলা যায়, ‘আমি এখনই এ বিষয়ে কথা বলতে স্বচ্ছন্দ নই।’ এতে নিজের সীমারেখাও পরিষ্কার থাকে, আবার কথোপকথনও অস্বস্তিকর পর্যায়ে যায় না।
ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা
চাকরি পরিবর্তনের পরিকল্পনা, ক্যারিয়ারে এখনো পুরোপুরি স্থির হতে না পারা কিংবা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ—এসব জীবনের স্বাভাবিক অংশ। প্রথম ডেটে এসব বিষয় নিয়ে কথা বলা যাবে না, এমন নয়। তবে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য ক্যারিয়ার নিয়ে অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন নেই।
বিজ্ঞাপন
নিজের বর্তমান অবস্থান বা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রয়োজন অনুযায়ী সংক্ষেপে বলা যেতে পারে। সময়ের সঙ্গে সম্পর্ক এগোলে ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা সম্ভব।
মেসেজের উত্তর দিতে দেরির কারণ
কাজে ব্যস্ত ছিলেন, মেসেজ দেখেননি কিংবা কোনো কারণে উত্তর দিতে দেরি হয়েছে—এ ধরনের সাধারণ বিষয় নিয়ে অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ার দরকার নেই।
বিজ্ঞাপন
সম্পর্কের শুরুতেই যদি একজন আরেকজনের প্রতিটি কাজের হিসাব দিতে অভ্যস্ত হয়ে যান, তাহলে পরবর্তী সময়ে তা অতিরিক্ত অধিকারবোধ বা পজেসিভ আচরণের কারণ হতে পারে। তাই শুরু থেকেই ব্যক্তিগত পরিসর ও পারস্পরিক স্বাধীনতার বিষয়টি সম্মান করা গুরুত্বপূর্ণ।
সবশেষে, প্রথম ডেটে সবচেয়ে জরুরি হলো স্বাভাবিক থাকা। অপর পক্ষের কাছে নিজেকে প্রমাণ করার তাড়াহুড়ো না করে স্বচ্ছন্দভাবে কথা বলা এবং একে অপরকে জানার সুযোগ দেওয়াই ভালো। সম্পর্কের শুরুতেই সব ব্যক্তিগত তথ্য প্রকাশ না করে ধীরে ধীরে আস্থা তৈরি হলে প্রয়োজনীয় বিষয়গুলো ভাগ করে নেওয়া অনেক বেশি স্বস্তিদায়ক হতে পারে।








