জেএসএফবি চট্টগ্রাম মহানগর কমিটি গঠন: সভাপতি জিন্নাত, সা: সম্পাদক নজরুল

জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অফ বাংলাদেশ (জেএসএফবি) চট্টগ্রাম মহানগর কমিটির ২০২৬-২৭ সেশনের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক কে এম রুবেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
নবগঠিত কমিটিতে জিন্নাত আলীকে সভাপতি এবং মোঃ নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করবে।
নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোয়ার হোসেন রতন, সহ-সভাপতি হিসেবে মোঃ আফতাব আলম ও মাহমুদ হায়দার জীবন, প্রচার সম্পাদক হিসেবে জামাল উদ্দিন ও আবু সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সেলিম চৌধুরী, তুষার দাষ এবং আজাদ মামুন মনোনীত হয়েছেন।
বিজ্ঞাপন
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহ আল নোমান, সহ সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সেলিম, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে আহমেদ নুর মাসুদ, অর্থ সম্পাদক পদে আবু সাইদ, দপ্তর বিষয়ক সম্পাদক পদে কামাল হোসেন, কার্যকারী সদস্য হিসেবে মো আল আমিন, নুরে আলম, আবু সাইদ, টিপু সুলতান, এম সম্রাট, এনাম এবং মোহা দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দায়িত্বপ্রাপ্তরা আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
বিজ্ঞাপন
কমিটি গঠনের মাধ্যমে জেএসএফবি চট্টগ্রাম মহানগর শাখা আগামী এক বছরের জন্য কার্যক্রম পরিচালনায় প্রস্তুত। স্থানীয় সাংবাদিকদের মধ্যে এই নতুন কমিটির প্রতি প্রত্যাশা রয়েছে যে, সাংবাদিক পেশার স্বার্থ এবং সংবাদমাধ্যমের মানোন্নয়নে তারা সক্রিয় ভূমিকা রাখবেন।








